শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর সুপারিশ

প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর সুপারিশ

কর্ণফুলী টানেল প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া ও বর্তমান আর্থিক লোকসানের কারণ খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই, বাস্তবায়ন এবং লোকসানের কারণ নিয়ে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে কাজ করার বিষয়ে কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। এ কাজে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করারও নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বৈঠকে কর্ণফুলী টানেলের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই, প্রকল্প বাস্তবায়ন এবং বর্তমানে আর্থিক লোকসানের পেছনের কারণগুলো নিয়ে আলোচনা হয়। তবে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী বৈঠকে করার সিদ্ধান্ত হয়েছে। এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন চলমান এক হাজার ১৫৩টি প্রকল্পের তালিকা কমিটির সদস্যদের কাছে উপস্থাপন করা হয়। এসব প্রকল্পের পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র তুলে ধরে কীভাবে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে, সে বিষয়েও কমিটিকে অবহিত করা হয়। বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরে ২৫৬টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণও ব্যাখ্যা করা হয়। আরও পড়ুন,জিয়া ও খালেদা জিয়ার বই সংগ্রহে স্বাস্থ্য মন্ত্রণালয়এর মধ্যে রয়েছে ভূমি অধিগ্রহণে জটিলতা, আমদানিনির্ভরতা, প্রকল্প পরিচালক নিয়োগে সমস্যা, যথাযথ সম্ভাব্যতা যাচাইয়ের ঘাটতি, সময়মতো অর্থ ছাড় না হওয়া এবং আন্তমন্ত্রণালয় সমন্বয়ের অভাব। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমাতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি প্রকল্প পরিচালক নিয়োগে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। নীতিমালাটি চূড়ান্ত হলে নিয়োগসংক্রান্ত জটিলতা কমবে বলে আশা প্রকাশ করা হয়। বৈঠকে আরও জানানো হয়, অঞ্চলভিত্তিক বৈষম্য কমিয়ে ন্যায্যতার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের চেষ্টা চলছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের ২২১টি শূন্য পদের বিপরীতে বিভিন্ন গ্রেডে ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কার্যক্রমও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শূন্য পদের বিপরীতে সুপরিকল্পিত কর্মভার নির্ধারণ করে অগ্রাধিকারভিত্তিতে নিয়োগ সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছেন কমিটির সভাপতি। বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ কমিটির সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশন, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।