বলিউডের দুই তারকা অক্ষয় কুমার ও সাইফ আলি খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘হাইওয়ান’ মুক্তির দ্বিতীয় দিনেই বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে। ১০ কোটি রুপির ঘরেও এখনো পৌঁছাতে পারেনি সিনেমাটি।বক্স অফিসের তথ্য অনুযায়ী মুক্তির দ্বিতীয় দিনে ‘হাইওয়ান’ আয় করেছে মাত্র ২ কোটি ৫০ লাখ রুপি। শনিবার সিনেমাটির সার্বিক হল দখল ছিল ১২ দশমিক ৭৭ শতাংশ। সন্ধ্যার শোতে সর্বোচ্চ দর্শক উপস্থিতি ছিল ১৬ শতাংশ।মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ৩ কোটি রুপি। ফলে দুই দিনে ভারতের বাজারে ‘হাইওয়ান’-এর মোট আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি।এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা গেল অক্ষয় কুমার ও সাইফ আলি খানকে। এর আগে ‘তাশান’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। তাই দুই তারকার পুনর্মিলন ঘিরে দর্শকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। তবে সেই প্রত্যাশার প্রতিফলন এখনো বক্স অফিসে দেখা যাচ্ছে না।অক্ষয় কুমারের ক্যারিয়ারের আগের কিছু সিনেমার উদ্বোধনী আয়ের তুলনায়ও ‘হাইওয়ানের’ শুরুটা বেশ দুর্বল। অন্যদিকে সাইফ আলি খানের ২০০৭ সালের ‘তা রা রাম পুম’-এর কাছাকাছি আয় দিয়ে যাত্রা শুরু করেছে সিনেমাটি।এদিকে বক্স অফিসে ‘হাইওয়ান’-এর জন্য প্রতিযোগিতাও কঠিন হয়ে উঠেছে।আড়ও পড়ুন,২৬ সেপ্টেম্বর ঢাকায় কাভিশের কনসার্ট ‘হনুমান অংশ’ মুক্তির ৩৭ দিন পরও শক্ত অবস্থানে রয়েছে এবং ইতোমধ্যে ২০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে।অন্যদিকে ‘মির্জাপুর দ্য মুভি’ও দুর্দান্ত ব্যবসা করছে। ভারতে সিনেমাটির মোট আয় এরই মধ্যে প্রায় ১৬০ কোটি ৪৫ লাখ রুপিতে পৌঁছেছে।প্রিয়দর্শন পরিচালিত ‘হাইওয়ান’-এর গল্প আবর্তিত হয়েছে দৃষ্টিহীন কেয়ারটেকার শ্যামকে ঘিরে। অবসরপ্রাপ্ত বিচারক প্রধানকে হত্যার অভিযোগে ফেঁসে যান তিনি। এরপর প্রতিশোধ নিতে খুনি পরশুরাম যখন প্রধানের মেয়ে নন্দিনীর পিছু নেয় তখন পুলিশকে ফাঁকি দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করেন শ্যাম। সেই যাত্রায় নন্দিনীকে ঘিরে একটি গোপন তথ্য জানতে পারেন তিনি যা বদলে দেয় পুরো গল্পের গতিপথ।প্রায় ১৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা শেষ পর্যন্ত বক্স অফিসে ঘুরে দাঁড়াতে পারে কি না এখন সেটিই দেখার বিষয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।