চাবড়ি বাজারে ভবন ধসে নিহত অন্তত দুই
ভারতের রাজধানী দিল্লিতে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ৫ নভেম্বর সকালে দিল্লির চাবড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট। উদ্ধারকাজে পানিবাহী গাড়ি ও বিভিন্ন ধরনের উদ্ধারকারী যান মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে চলছে উদ্ধার অভিযান। এদিকে, ভবন ধসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারের সমালোচনা করে তিনি দাবি করেছেন, গত কয়েক মাসের মধ্যে রাজধানীতে এটি তৃতীয় ভবন ধসের ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌরভ ভরদ্বাজ বলেন, আরও পড়ুন,অভিশংসন ইস্যুতে ডেমোক্র্যাটদের কড়া বার্তা ট্রাম্পেরচাবড়ি বাজার বা চাঁদনি চক এলাকায় আরেকটি তিনতলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। তার প্রশ্ন, দিল্লির সরকার ও পৌর করপোরেশন বিভিন্ন ভবনে একাধিকবার নিরাপত্তা নিরীক্ষা চালানোর পরও কেন এমন দুর্ঘটনা ঘটছে? আরেকটি পোস্টে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, নিরাপত্তা নিরীক্ষার নির্দেশ দেওয়া হলেও কার্যকর পদক্ষেপের পরিবর্তে বিভিন্ন বিভাগে ঘুষ আদায়ের ঘটনা ঘটেছে। তার অভিযোগ, এ কারণেই রাজধানীতে বারবার ভবন ধসের ঘটনা ঘটছে। তবে ভবন ধসের প্রকৃত কারণ এবং হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে আরও তথ্যের অপেক্ষা করা হচ্ছে।