রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
সেলিমের ‘সেপারেশন’ দিয়ে আবারও নতুন রূপে পরীমনি

সেলিমের ‘সেপারেশন’ দিয়ে আবারও নতুন রূপে পরীমনি

প্রখ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের হাত ধরে চলচ্চিত্রে নতুন করে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী পরীমনি। ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর এবার আবারও এই নির্মাতার নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘সেপারেশন’ নামের নতুন একটি ওয়েব ফিকশনে প্রধান চরিত্রে অভিনয় করছেন পরীমনি। এতে তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। আর বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের ছবি প্রকাশ করে নতুন এই কাজের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন পরীমনি নিজেই। এরই মধ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় শুরু হয়েছে ওয়েব ফিকশনটির দৃশ্য ধারণের কাজ।তবে ‘সেপারেশন’-এর গল্প কী নিয়ে কিংবা এতে পরীমনির চরিত্রটি কেমন—এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে নতুন এই কাজের গল্পআড়ও পড়ুন,আশির দশকের নস্টালজিয়ায় জমে উঠেছে রায়ান রেনল্ডসের ‘মে ডে’ ও চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।এর আগে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় পরীমনির অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। এবার একই নির্মাতার নতুন ওয়েব ফিকশনে তাঁকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে সেটিই হয়ে উঠেছে আলোচনার অন্যতম বিষয়।‘সেপারেশন’-এ পরীমনির সঙ্গে ইমতিয়াজ বর্ষণের জুটি এবং বিশেষ চরিত্রে নিরবের উপস্থিতিও বাড়িয়েছে কৌতূহল। নির্মাণকাজ শেষ হওয়ার পর ওয়েব ফিকশনটি বায়োস্কোপ অথবা ওটিটি প্ল্যাটফর্ম ‘আইসক্রিনে’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।নতুন গল্প নতুন চরিত্র আর গিয়াস উদ্দিন সেলিমের নির্মাণ—সব মিলিয়ে ‘সেপারেশন’ দিয়ে আবারও দর্শকদের সামনে নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন পরীমনি।