আড়ও পড়ুন,১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে রিজভী
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণা করা হয়েছে।রোববার ১৩ সেপ্টেম্বর বিকেলে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।এদিন এনসিপি কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেই দুই সিটির মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণা করা হয়।সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অনুসন্ধান এবং ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আড়ও পড়ুন,৭ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চপাশাপাশি জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।এ ছাড়া পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কঠোর নজরদারি রাখতেও নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে ঢাকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির নির্বাচনী প্রস্তুতি আরও দৃশ্যমান হলো।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।