রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব

সারাদেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ক্ষেত্রে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সিনিয়র সচিব। আখতার আহমেদ বলেন, প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে কোনো ধরনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। ভোটগ্রহণ হবে প্রচলিত ব্যালট পদ্ধতিতে।আরও পড়ুন, সমবায় সমিতিকে দুর্নীতিমুক্ত ও সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতিরতিনি আরও জানান, ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হলেও অব্যবহৃত ইভিএম মেশিনগুলোর ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও নিষ্পত্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এ ঘোষণার ফলে প্রথম ধাপের ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ও বিস্তারিত সময়সূচি সম্পর্কে এ বক্তব্যে কিছু জানানো হয়নি।