শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ব্যক্তিগত মুহূর্ত ফাঁস ঠেকাতে অনিরুদ্ধর বিশেষ পরামর্শ

অনিরুদ্ধর বিশেষ পরামর্শ

চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের ফুটেজ অনুমতি ছাড়া অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি অভিনেত্রী রাধিকা আপ্তের একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঘটনা ঘিরে বিনোদন অঙ্গনে আবারও আলোচনায় এসেছে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি। এবার এ নিয়ে মুখ খুলেছেন ‘লাস্ট স্টোরিজ ৩’-এর অভিনেতা অনিরুদ্ধ সূর্য।

বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত ‘লাস্ট স্টোরিজ ৩’-এর একটি পর্বে অভিনয় করেছেন অনিরুদ্ধ। রাধিকা আপ্তের সঙ্গে তার স্ক্রিন শেয়ার খুব বেশি না হলেও সহকর্মীর এমন অভিজ্ঞতার অস্বস্তি তিনি বুঝতে পারছেন বলে জানিয়েছেন। সাক্ষাৎকারে অনিরুদ্ধ বলেন, বর্তমান সময়ের সিনেমা ও ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্য এখন স্বাভাবিক বিষয়। এসব দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টিমেসি কো-অর্ডিনেটরও থাকেন। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন,দীর্ঘ প্রেমের পর সংসার নিয়ে যা বললেন বিজয়

অনিরুদ্ধ জানান, এখনো কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি তিনি। মূলত কমেডি ঘরানার চরিত্রেই কাজ করেছেন। তবে অনুমতি ছাড়া ব্যক্তিগত মুহূর্তের কোনো ফুটেজ প্রকাশ পেলে একজন অভিনয়শিল্পীর জন্য সেটি কতটা অস্বস্তিকর হতে পারে, তা তিনি কল্পনা করতে পারেন।

তার মতে, শুটিং সেটে গোপনীয়তা রক্ষায় সাধারণত ক্রু ও কর্মীদের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট বা এনডিএ করা থাকে। অনুমতি ছাড়া কোনো ফুটেজ ধারণ বা প্রকাশ করার সুযোগ নেই। এ ধরনের কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি জটিলতায় পড়তে হতে পারে।  রাধিকার ঘটনায় ঠিক কীভাবে ফুটেজ বাইরে এসেছে, সে বিষয়ে নিশ্চিত নন অনিরুদ্ধ। তবে সেটের ভেতরের কেউ অথবা বাইরে থেকে অননুমোদিতভাবে মুঠোফোনে দৃশ্য ধারণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা তার।  এ ধরনের ঘটনা ঠেকাতে শুটিং সেটে আরও কঠোর নিয়মের পক্ষে মত দিয়েছেন এই অভিনেতা। বিশেষ করে অন্তরঙ্গ বা সংবেদনশীল দৃশ্যের শুটিংয়ের সময় সেটে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, শুটিং চলাকালে মোবাইল ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা থাকলে ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

বিষয় : পরামর্শ অনিরুদ্ধ ফাঁস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ব্যক্তিগত মুহূর্ত ফাঁস ঠেকাতে অনিরুদ্ধর বিশেষ পরামর্শ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x