জুলাই শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিচ্ছেন রাশেদ খাঁন
জুলাই আন্দোলনে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জুলাই আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নেপথ্যের অবদান মানুষের সামনে তুলে ধরা দায়িত্বের অংশ। বৃহস্পতিবার ৮ অক্টোবর দুপুরে নিজের জেলা ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খাঁন বলেন, জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো সবার দায়িত্ব। তাঁর দাবি, ওই আন্দোলনে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের শহীদ হওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকারের সময় যথাযথভাবে তুলে ধরা হয়নি। আরও পড়ুন,বার্ধক্যজনিত জটিলতায় চিকিৎসাধীন রফিকুল ইসলাম মিয়াবিএনপির সংগ্রাম ও আন্দোলনে দলটির ভূমিকা মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতি অমলিন রাখতে তাঁদের পরিবারের খোঁজখবর নেওয়া, কবর জিয়ারতসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এসব কাজে জেলা বিএনপি তাঁকে সহযোগিতা করছে বলেও জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতির কথাও তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও দলের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন এবং সাধারণ মানুষের কাছে যাচ্ছেন।