শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
পাকিস্তানের আকাশ এড়িয়ে চীনের হোটান আকাশপথ ব্যবহারের আলোচনা, ইউরোপগামী ফ্লাইটে নতুন সম্ভাবনা

পাকিস্তানের আকাশ এড়িয়ে চীনের হোটান আকাশপথ ব্যবহারের আলোচনা, ইউরোপগামী ফ্লাইটে নতুন সম্ভাবনা

পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ইউরোপগামী ভারতীয় উড়োজাহাজগুলোকে দীর্ঘদিন ধরে ঘুরপথে চলাচল করতে হচ্ছে। এতে ফ্লাইটের সময় ও জ্বালানি ব্যয় দুটোই বেড়েছে। এই পরিস্থিতিতে বিকল্প পথ হিসেবে চীনের সিনকিয়াং অঞ্চলের হোটান এলাকার আকাশপথ ব্যবহারের বিষয়ে বেইজিংয়ের সঙ্গে আলোচনা করছে ভারত।  ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। তবে প্রস্তাবটি বাস্তবায়িত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যায়। কয়েক দিন পর ভারতও পাকিস্তানের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। এরপর থেকেই ভারতীয় বিমান সংস্থাগুলোকে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন গন্তব্যে যেতে বিকল্প দীর্ঘপথ ব্যবহার করতে হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, দিল্লি থেকে ইস্তাম্বুল যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা না গেলে প্রায় ৭ ঘণ্টা ৪৭ মিনিট সময় লাগতে পারে। অথচ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করা গেলে একই যাত্রায় সময় প্রায় ৬ ঘণ্টা ৭ মিনিটে নেমে আসত। ফলে বিকল্প হিসেবে হোটানের আকাশপথ ব্যবহারের বিষয়টি ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। আড়ও পড়ুন,নাশকতায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ বন্ধ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহঅতিরিক্ত জ্বালানি ও পরিচালন ব্যয়ের কারণে সংস্থাটির ইউরোপ ও উত্তর আমেরিকাগামী কয়েকটি ফ্লাইটে পরিবর্তন আনতে হয়েছে। হোটান হয়ে উড়োজাহাজ চলাচলের অনুমতি পাওয়া গেলে সময় ও পরিচালন ব্যয় কমতে পারে বলে মনে করছে ভারতীয় বিমান খাত। তবে প্রস্তাবটি বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা রয়েছে। হোটান চীনের সিনকিয়াং অঞ্চলে অবস্থিত, যা ভৌগোলিক ও নিরাপত্তাগত দিক থেকে চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত রুটে ভারতীয় বিমানকে লাদাখের দিক দিয়ে চীনা আকাশসীমায় প্রবেশ করে হোটান অতিক্রম করে মধ্য এশিয়ার দিকে যেতে হবে। এ ছাড়া অঞ্চলটির দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি এবং জরুরি পরিস্থিতিতে বিকল্প বিমানবন্দরের সীমাবদ্ধতাও বিবেচনায় নিতে হবে। ফলে বাণিজ্যিক সুবিধার পাশাপাশি নিরাপত্তা ও আকাশসীমা ব্যবস্থাপনার বিষয়ও চীনের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্যেই ভারত-চীন সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বাড়ছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগও ধীরে ধীরে পুনরায় চালু হয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি হোটান আকাশপথ নিয়ে আলোচনার ক্ষেত্রেও ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। তবে এখন পর্যন্ত হোটান আকাশপথ ব্যবহারের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা কোন পর্যায়ে যায় এবং চীন ভারতীয় বিমানকে এই রুট ব্যবহারের অনুমতি দেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী একটি বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছাতে পারেনি। ২৪ সেপ্টেম্বর চালানটি দেশে আসার কথা থাকলেও আকাশসীমার অনুমোদন না পাওয়ায় ফ্লাইটটি স্থগিত করা হয়।তবে কেন অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত নয়। বরং ফ্লাইটের রুট এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত বিষয়েই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ফ্লাইট ও আকাশসীমা ব্যবহারের সব আবেদন দেশটির প্রচলিত নিয়ম, বেসামরিক বিমান চলাচলবিষয়ক প্রটোকল এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজন হলে কখনো কখনো ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। আড়ও পড়ুন,দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জের রিট কার্যতালিকা থেকে বাদবাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এর আগে জানিয়েছিলেন, রূপপুরের জ্বালানি বহনকারী বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় সেটি নির্ধারিত সময়ে আসতে পারেনি।রূপপুর প্রকল্পের কর্মকর্তারা জানান, ইউরেনিয়ামবাহী বিমানটির রুটে একাধিক দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রয়োজন ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী অক্টোবর থেকে ইউরেনিয়াম সরবরাহ শুরু করার কথা জানিয়েছে। সরবরাহ কার্যক্রম ডিসেম্বর পর্যন্ত চলবে এবং বছরের শেষ নাগাদ তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পাকিস্তান হাইকমিশন আরও জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিষয়টিকে যথাযথ কারিগরি প্রেক্ষাপটে দেখা উচিত এবং এমন কোনো প্রতিবেদন বা বক্তব্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, যা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা

পাকিস্তান আফগানিস্তানের ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বৃহস্পতিবার তিনি জানান, এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তানের দাবি, হামলা চালানো স্থানগুলো ড্রোন উড্ডয়ন ও সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো। এসব ড্রোনের কয়েকটি বুধবার পাকিস্তানের বিরুদ্ধে হামলায় ব্যবহারের অভিযোগও করেছে ইসলামাবাদ।তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুধবার আফগানিস্তান থেকে আসা কয়েকটি ড্রোন শনাক্ত করে এবং সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। এরপর পাকিস্তানি বাহিনী ড্রোন হামলার সঙ্গে সংশ্লিষ্ট ও চিহ্নিত সামরিক স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তানের ১০টি স্থানে ‘নির্ভুল’ বিমান ও ড্রোন হামলা চালায়।আড়ও পড়ুন,ট্রাম্পের জাতিসংঘ ভাষণে ইরানকে কঠোর হুঁশিয়ারিপাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে দেশটির বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ পাচ্ছে পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো। তবে আফগানিস্তানের তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, পাকিস্তানের বিরোধিতা করা সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা আশ্রয় দেয় না এবং সন্ত্রাসবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।দুই প্রতিবেশী দেশের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলা ও সীমান্ত নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা আরও বেড়েছে এবং গত ফেব্রুয়ারিতে দুই দেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে। নতুন হামলার ঘটনায় সেই উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা

রশিদ খানকে টপকে প্রথমবার এক নম্বরে পাকিস্তানের আবরার

প্রথমবারের মতো আইসিসি টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। এক রেটিং পয়েন্টের ব্যবধানে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে পেছনে ফেলেছেন তিনি।সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আবরারের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৩৬। অন্যদিকে রশিদ খান নেমে গেছেন দুই নম্বরে। আবরারের ক্যারিয়ার সেরা রেটিং অবশ্য আরও বেশি। একসময় তাঁর রেটিং পয়েন্ট ছিল ৭৫৭।সর্বশেষ ভারত সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি রশিদ খান। তিন ম্যাচে তিনি নিয়েছেন চার উইকেট। তবে এই সময়ে তাঁর বোলিংয়ে রান খরচের হার ছিল ওভারপ্রতি ৯ দশমিক ৮২ রান। এর প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। আবরার সর্বশেষ ম্যাচ না খেলেও উঠে গেছেন শীর্ষে।টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠা আবরারের জন্য এটি বিশেষ অর্জন। পাকিস্তানের পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।আড়ও পড়ুন,২৮ বছরেই ক্লাবহীন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারএর আগে পাকিস্তানের হয়ে টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছিলেন উমর গুল সাঈদ আজমল ইমাদ ওয়াসিম এবং শহীদ আফ্রিদি। এবার সেই তালিকায় যুক্ত হলো আবরার আহমেদের নাম।এদিকে টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন হয়নি। ভারতের ঈশান কিষাণ এখনো আছেন এক নম্বরে।তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন চতুর্থ স্থানে। ফলে বোলারদের তালিকায় আবরার আহমেদের উত্থান এবং ব্যাটসম্যানদের তালিকায় হ্যারি ব্রুকের বড় লাফ আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে সামনে এসেছে।

রশিদ খানকে টপকে প্রথমবার এক নম্বরে পাকিস্তানের আবরার