শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

পাকিস্তান সৌদি তুরস্কের দীর্ঘ সম্পর্কের ভিত্তিতে প্রতিরক্ষা চুক্তি

দীর্ঘ সম্পর্কের ভিত্তিতে প্রতিরক্ষা চুক্তি

পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যরা কয়েক দশক ধরে বিভিন্ন ভূমিকা ও ক্ষেত্রে সৌদি আরবে অবস্থান করছেন বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।বুধবার সিএনএনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।আইএসপিআর মহাপরিচালক বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি হঠাৎ করে তৈরি হয়নি। পাকিস্তান সৌদি আরব ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক রাজনৈতিক সামরিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এর আগে রিয়াদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির এক জরুরি বৈঠকে তিন দেশ সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন এবং সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা 

আরও পড়ুন,হরমুজ ঘিরে উত্তেজনার মধ্যে ট্যাঙ্কারে হামলা

সৌদি আরবে দ্রুত মোতায়েন নিশ্চিত করার বিষয়ে একমত হয়।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নিজ নিজ দেশের আইন ও অনুমোদিত ব্যবস্থার আওতায় সামরিক প্রস্তুতি সমন্বয় এবং সক্ষমতা বাড়াতেই এই সেনা মোতায়েন করা হবে।চলতি বছরের আগস্টে পাকিস্তান সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম শর্ত হলো, সদস্য দেশগুলোর যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।এই চুক্তির পর সৌদি আরবের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তানের সামরিক ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিষয় : পাকিস্তান চুক্তি তুরস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাকিস্তান সৌদি তুরস্কের দীর্ঘ সম্পর্কের ভিত্তিতে প্রতিরক্ষা চুক্তি

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x