জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চিঠি
জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারি করা গেজেট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।বুধবার ৭ অক্টোবর অর্থ বিভাগের উপসচিব সারমিন সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সংযুক্তির বর্ণনা অনুযায়ী গেজেটের দুটি কপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। অফিস আদেশে আরও জানানো হয়, গত ১৭ সেপ্টেম্বর অর্থ বিভাগ থেকে এসআরও নম্বর ৩৪৮-আইন/২০২৬-এর গেজেট জারি করা হয়েছিল। ওই গেজেটের কপিও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এর আগে ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিতআরও পড়ুন,সাইবার বিভ্রাটে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা অচল‘চাকরি বেতন ও ভাতাদি আদেশ ২০২৬’ শীর্ষক নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।নতুন বেতন কাঠামো অনুযায়ী গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এই বেতন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত নতুন পে-স্কেল তিনটি ধাপে পুরোপুরি বাস্তবায়নের কথা রয়েছে। পাশাপাশি চাকরিজীবীরা তাদের প্রাপ্য বকেয়া বেতনও পাবেন।এখন স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে জারি করা গেজেট অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।