একজন অভিনেত্রী একটি চরিত্র আর সেই চরিত্রের স্মৃতি আকাঙ্ক্ষা ও নিঃসঙ্গতার দীর্ঘ কথোপকথন। এমনই এক ভিন্নধর্মী মঞ্চপ্রযোজনা নিয়ে আবারও দর্শকের সামনে আসছে স্যামুয়েল বেকেটের আলোচিত নাটক ‘হ্যাপি ডেজ’।নাটকের দল হৃৎমঞ্চ আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আয়োজন করছে নাটকটির চারটি প্রদর্শনী। দুই দিনই বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি।প্রযোজনাটির নির্দেশনায় রয়েছেন শুভাশিস সিনহা। একক অভিনয়ে থাকছেন জ্যোতি সিনহা। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ ৩০০ ও ৫০০ টাকা। শিক্ষার্থীদের জন্য টিকিট রাখা হয়েছে ১০০ টাকা।বিশ্বখ্যাত নাট্যকার ও নোবেলজয়ী সাহিত্যিক স্যামুয়েল বেকেটের অ্যাবসার্ড নাটক ‘হ্যাপি ডেজ’ বাংলায় অনুবাদ করেছেন কবীর চৌধুরী। নাটকের কেন্দ্রীয় চরিত্র উইনি। তার একাকী জীবন পুরোনো স্মৃতি ভালোবাসা এবং অপূর্ণ আকাঙ্ক্ষাকে ঘিরেই এগিয়ে যায় কাহিনি।মঞ্চে উইনি তার স্বামী উইলিকে উদ্দেশ করে একটানা কথা বলতে থাকে। কখনো সেখানে উঠে আসে অভিযোগ কখনো অতীতের স্মৃতি আবার কখনো ভালোবাসার আকুলতা। তবে এই প্রযোজনায় উইলি চরিত্রটিকে মঞ্চে রাখা হয়নি। আড়ও পড়ুন,সালমানকে রোস্ট করেননি সোনু নিগমফলে উইনির কথাবার্তা স্মৃতি ও অনুভূতির মধ্য দিয়েই দর্শকের সামনে তার উপস্থিতি তৈরি হয়উইলি আদৌ জীবিত কি না সেই প্রশ্নেরও স্পষ্ট উত্তর পাওয়া যায় না। অনিশ্চয়তা আর নিঃসঙ্গতার মধ্যেও উইনি আঁকড়ে থাকে সুখী দিনের প্রত্যাশা। মানুষের জীবনে আনন্দের আকাঙ্ক্ষা কীভাবে অপূর্ণতা একাকিত্ব আর অপেক্ষার সঙ্গে জড়িয়ে থাকে নাটকটি তারই প্রতীকী প্রকাশ ঘটায়।প্রায় এক ঘণ্টার এই প্রযোজনায় আলোক পরিকল্পনা করেছেন আসলাম অরণ্য। মঞ্চসজ্জায় রয়েছেন শাহনাজ জাহান ও আরিফ শাকিল। সংগীত নিয়ন্ত্রণে রয়েছেন হুমায়ুন আজম রেওয়াজ।ফরাসি দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ২০১৯ সালে প্রথম মঞ্চে আসে ‘হ্যাপি ডেজ’। এরপর বাংলাদেশসহ বিভিন্ন দেশে নাটকটির একাধিক প্রদর্শনী হয়েছে। এবার নতুন করে দুই দিনে চার প্রদর্শনীর মাধ্যমে একক অভিনয়ের এই প্রযোজনা দর্শকের সামনে হাজির হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।