রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
অভিশংসনের পর গৃহবন্দী সাবেক প্রেসিডেন্ট পেনা

অভিশংসনের পর গৃহবন্দী সাবেক প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে অভিশংসনের পর প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পেদ্রো আলিয়ানা। গত শুক্রবার ৫২ বছর বয়সী আলিয়ানা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তিনি লাতিন আমেরিকার দেশটির ৫৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন।আলিয়ানার শপথ গ্রহণের দিনই পেনার ক্ষমতার অবসান ঘটে। দেশটির প্রভাবশালী ঋণদাতা প্রতিষ্ঠান উয়েনো ব্যাংকের পতনকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটের পর তাঁকে দ্রুত ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। প্যারাগুয়ের ৪৫ সদস্যের সিনেটে অভিশংসনের পক্ষে ভোট দেন ৪৪ জন। একজন ভোটদানে বিরত থাকেন। ব্যাংকটির আর্থিক অনিয়ম এবং সরকারের সঙ্গে এর সম্পর্ক নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ব্যাংকটির কার্যক্রমে যথাযথ নজরদারি ছিল কি না এবং প্রেসিডেন্ট পেনার সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। অভিশংসনের পর আস্থার অপব্যবহারসহ কয়েকটি অপরাধের সন্দেহে পেনাকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন সরকারি কৌঁসুলিরা। বিদায়ের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কৃতজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছেন। যাঁরা এখনো উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁদের কষ্ট তিনি উপলব্ধি করছেন। আরও পড়ুন,চাবড়ি বাজারে ভবন ধসে নিহত অন্তত দুইগত মঙ্গলবার প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংক জানায়, উয়েনো ব্যাংক আইন অনুযায়ী নির্ধারিত আর্থিক সক্ষমতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। ব্যাংকটির ঋণ ও বিনিয়োগের বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকার বিষয়টি সামনে আসার পর কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্যাংকটির অবশিষ্ট সম্পদ অন্য ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় প্রায় ৩০ লাখ গ্রাহক বিপাকে পড়েছেন। তাঁদের মধ্যে প্যারাগুয়ের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় দুই-তৃতীয়াংশ রয়েছেন। ব্যাংকটিতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি পেনশন ও সরকারি বিভিন্ন তহবিলের অর্থও জমা ছিল। ফলে ব্যাংকটির পতনে লাখ লাখ মানুষ নিজেদের সঞ্চয় ও পেনশনের অর্থ ব্যবহারে বাধার মুখে পড়েছেন। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান কার্লোস কারভালোর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। উয়েনো ব্যাংকের ওপর যথাযথ নজরদারি করতে ব্যর্থ হওয়ার অভিযোগের মধ্যে গত সপ্তাহে তিনি পদত্যাগ করেন। এদিকে সরকারি পেনশন তহবিলের প্রায় ৩৫ কোটি ৫০ লাখ ডলার ব্যাংকটিতে বিনিয়োগ করা হয়েছিল বলে জানা গেছে।উল্লেখ্য, ৪৭ বছর বয়সী সান্তিয়াগো পেনা ২০২৩ সালের আগস্টে প্যারাগুয়ের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যাংকিং সংকট ও অভিশংসনের মধ্য দিয়ে ক্ষমতা ছাড়তে হলো তাঁকে।