প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। আসন্ন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে কর্ণালি ইয়াকসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।অভিনব উপায়ে আকবরকে দলে নেওয়ার খবরটি জানিয়েছে কর্ণালি ইয়াকস। সরাসরি খেলোয়াড়ের নাম ঘোষণা না করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের ছবি প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি। সেই পোস্টের মাধ্যমে আকবরের সঙ্গে চুক্তির বিষয়টি সামনে আসে।২০১৯-২০ যুব বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন আকবর আলী। তার নেতৃত্বে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ। এরপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে জাতীয় দলের পাইপলাইনেও নিজের অবস্থান তৈরি করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। আট দলের এই প্রতিযোগিতা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।আড়ও পড়ুন,ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।এবারের এনপিএলে আকবর আলীর পাশাপাশি বাংলাদেশের আরও এক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও অংশ নেবেন। সাকিবকে দলে নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স।ফলে এবারের নেপাল প্রিমিয়ার লিগে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি থাকছে আরও বেশি। আকবর আলীর জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি সুযোগ। কারণ এবারই প্রথম বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করবেন যুব বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।দেশের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে তুলে ধরার সুযোগ এখন আকবরের সামনে। নেপাল প্রিমিয়ার লিগে কর্ণালি ইয়াকসের হয়ে তার পারফরম্যান্সের দিকেই থাকছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নজর।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।