দুর্নীতির কেলেঙ্কারি তীব্র রাজনৈতিক মেরুকরণ ও ভোটারদের ক্রমবর্ধমান অনাগ্রহের মধ্যেই ব্রাজিলে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বামপন্থী বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। ৮০ বছর বয়সী লুলা এবার চতুর্থ এবং সম্ভবত শেষবারের মতো প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নেমেছেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে ব্রাজিল শাসন করেন তিনি। এরপর দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৫৮০ দিন কারাগারে থাকার পর ২০২১ সালে সুপ্রিম কোর্টের রায়ে সাজা বাতিল হয় এবং তার রাজনৈতিক অধিকার ফিরে আসে। ২০২২ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হারিয়ে আবারও ক্ষমতায় ফেরেন লুলা। আরও পড়ুন,ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলার পর ককপিটে ছুটে গিয়ে নিয়ন্ত্রণ নেন দুই পাইলটএবার লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। স্বাস্থ্যগত কারণে মানবিক বিবেচনায় গৃহবন্দি রয়েছেন জইর। ২০২২ সালের নির্বাচনের ফল উল্টে দিতে অভ্যুত্থানের চেষ্টা করার দায়ে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফলে এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। লুলা ও ফ্লাভিও ছাড়াও আরও চার প্রার্থী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন অগুস্তো কুরি রোনালদো কাইয়াদো রেনান সান্তোস এবং রোমেউ জেমা। সর্বশেষ কয়েকটি জনমত জরিপে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন লুলা। তবে কোনো প্রার্থী বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি না পেলে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে। সেক্ষেত্রে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে ২৫ অক্টোবর আবার ভোট হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।