শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
রাজশাহীতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

রাজশাহীতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ে কোচিং সেন্টার চালু রাখা হলে অভিযান চালানোর কথাও জানিয়েছে প্রশাসন। সোমবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, স্কুল চলাকালে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম সচল রাখার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, স্কুল চলাকালে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত না থেকে কোচিং সেন্টারে চলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আরও পড়ুন,তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রাএ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নির্দেশনা অমান্য করে কোনো কোচিং সেন্টার নির্ধারিত সময়ে চালু থাকলে সেখানে অভিযান চালানো হবে। কোচিং সেন্টার পরিচালনা নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগও প্রশাসনের নজরে এসেছে। বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিংয়ের জন্য অগ্রিম টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের বিষয়েও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। গণবিজ্ঞপ্তি বাস্তবায়নে রাজশাহীর পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা প্রশাসনের এ নির্দেশনার ফলে স্কুল চলাকালে কোচিং সেন্টারে শিক্ষার্থীদের অংশগ্রহণ কমবে এবং শ্রেণিকক্ষে উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও নিয়মিত তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফাতেহা-ই-ইয়াজদাহমে ২৩ সেপ্টেম্বর বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রমে ফিরবেন। তবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে কেউ যদি ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নেন তাহলে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ২৪ সেপ্টেম্বর সরকারি কোনো ছুটি নেই। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আলাদা কোনো সরকারি ছুটি রাখা হয়নি।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী শুধু ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর বৃহস্পতিবার থেকে যথারীতি শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।আড়ও পড়ুন,ছাত্রদল নেতা শাহরিয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল, উপাচার্যের পদত্যাগ দাবিএদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা অনুষ্ঠিত হবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রয়েছে ভিন্ন নিয়ম। দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্বভাবে নিয়ে থাকে।ফলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একই দিনে ছুটি থাকবে এমন নয়। কোনো কোনো বিশ্ববিদ্যালয় এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে। আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক নিয়মে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলতে পারে।তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিজ নিজ প্রতিষ্ঠানের ছুটির নোটিশ অনুসরণ করতে হবে।সব মিলিয়ে স্কুল কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছুটি থাকলেও ২৪ সেপ্টেম্বর সরকারি ছুটি নয়। তবে ব্যক্তিগতভাবে ঐচ্ছিক ছুটি নেওয়া সম্ভব হলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ থাকছে।

ফাতেহা-ই-ইয়াজদাহমে ২৩ সেপ্টেম্বর বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান