শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ১৭ হাজার যাত্রী

ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ১৭ হাজার যাত্রী

হুতিদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপের প্রভাবে ঢাকা থেকে সৌদিগামী ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মোট ১৭ হাজার ৭০১ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৫০টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৪টি। শনিবার ১৭ অক্টোবর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিগোর ২২টি ফ্লাইট। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, আরও পড়ুন,পাঁচ দিন পর কমতে পারে সারাদেশের তাপমাত্রাফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৫টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিল হওয়ায় সৌদি আরবগামী হাজারো যাত্রী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অনেকের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিমান চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের ভোগান্তি কমাতে কাজ করছে বেবিচক। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশপথে ভ্রমণে অনিশ্চয়তা তৈরি হওয়ায় যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।