রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1

জাতিসংঘে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার বার্তা দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, গণতান্ত্রিক অগ্রযাত্রা, অর্থনৈতিক সহযোগিতা ও বিশ্ব শান্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, এবারের জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করছে।বর্তমান সরকারের জন্য জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই প্রথম অংশগ্রহণ। ফলে বিশ্ববাসীর সামনে সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে।পাশাপাশি যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে রোহিঙ্গা সংকট।২৩ সেপ্টেম্বর বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।আড়ও পড়ুন,রিংয়ের দামে অনিয়মের অভিযোগ, রোগীদের নথি সংগ্রহ করল দুদক সেখানে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চাইবে বাংলাদেশ।এর পরদিন, ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।সেখানে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায়বিচারের বিষয়ে বাংলাদেশের দাবি তুলে ধরার কথা রয়েছে।জাতিসংঘ অধিবেশনের ফাঁকে একাধিক দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক অর্থনৈতিক কূটনীতি।ওয়াল স্ট্রিট ও মেটাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, অবকাঠামো, উৎপাদন ও প্রযুক্তি খাত, দক্ষ মানবসম্পদ এবং তরুণদের কর্মসংস্থানের বিষয় তুলে ধরার কথা রয়েছে।নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে ২২ সেপ্টেম্বর। আর ২৫ সেপ্টেম্বর রাতে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

জাতিসংঘে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার বার্তা দেবেন প্রধানমন্ত্রী

মোদির জন্মদিনে পুতিনের বিশেষ বার্তা, একই গাড়িতে দুই নেতা

জন্মদিনে মোদিকে পুতিনের শুভেচ্ছা। আর সেই বার্তায় উঠে এসেছে ভারত-রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্বের প্রসঙ্গ।বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে পুতিনের পাঠানো শুভেচ্ছাবার্তা প্রকাশ করে ভারতে অবস্থিত রুশ দূতাবাস‘দ্রুঝবা-দোস্তি’—অর্থাৎ বন্ধুত্বের বার্তা—হ্যাশট্যাগে প্রকাশ করা ওই বার্তায় পুতিন মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে তাঁর ভূমিকার কথাও উল্লেখ করেন। পুতিনের বার্তায় বলা হয়, মোদি ভারতের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সম্মানের অধিকারীভারত-রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে মোদির ব্যক্তিগত অবদানের প্রশংসাও করেন রুশ প্রেসিডেন্ট।ভিজ্যুয়াল: মোদি-পুতিনের বৈঠক, করমর্দন ও দ্বিপক্ষীয় আলোচনার ফুটেজ।গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন।সেই সম্মেলনে রুশ প্রতিনিধিদলকে আতিথেয়তার জন্য মোদিকে ধন্যবাদ জানান পুতিন।শুধু তাই নয়, মোদির সঙ্গে সাম্প্রতিক দ্বিপক্ষীয় আলোচনাকেও বস্তুনিষ্ঠ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন তিনি। পুতিনের ভাষ্য, মোদির রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ভারত-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।ভিজ্যুয়াল: ব্রিকস সম্মেলন, মোদি-পুতিন বৈঠক, করমর্দন ও সম্মেলনের বিভিন্ন দৃশ্য।ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি ও পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়।বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, জ্বালানি, প্রতিরক্ষা ও অন্যান্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আড়ও পড়ুন,আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষএকই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুও আলোচনায় আসে। ভিজ্যুয়াল: দুই নেতার বৈঠকের ক্লোজ শট।আন্তর্জাতিক বিভিন্ন সংকটের প্রভাব, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগর অঞ্চলের পরিস্থিতি নিয়েও দুই নেতার আলোচনার কথা উঠে এসেছে।বৈঠক শেষে মোদি ও পুতিনকে একই গাড়িতে করে একটি প্রদর্শনী পরিদর্শন করতে দেখা যায়।ভিজ্যুয়াল: দুই নেতার একই গাড়িতে জন্মদিনে মোদিকে পুতিনের শুভেচ্ছা। আর সেই বার্তায় উঠে এসেছে ভারত-রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্বের প্রসঙ্গ।বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে পুতিনের পাঠানো শুভেচ্ছাবার্তা প্রকাশ করে ভারতে অবস্থিত রুশ দূতাবাস।‘দ্রুঝবা-দোস্তি’—অর্থাৎ বন্ধুত্বের বার্তা—হ্যাশট্যাগে প্রকাশ করা ওই বার্তায় পুতিন মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে তাঁর ভূমিকার কথাও উল্লেখ করেন। পুতিনের বার্তায় বলা হয়, মোদি ভারতের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সম্মানের অধিকারী।ভারত-রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে মোদির ব্যক্তিগত অবদানের প্রশংসাও করেন রুশ প্রেসিডেন্ট।ভিজ্যুয়াল: মোদি-পুতিনের বৈঠক, করমর্দন ও দ্বিপক্ষীয় আলোচনার ফুটেজ।গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন।সেই সম্মেলনে রুশ প্রতিনিধিদলকে আতিথেয়তার জন্য মোদিকে ধন্যবাদ জানান পুতিন।শুধু তাই নয়, মোদির সঙ্গে সাম্প্রতিক দ্বিপক্ষীয় আলোচনাকেও বস্তুনিষ্ঠ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন তিনি। পুতিনের ভাষ্য, মোদির রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ভারত-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।ভিজ্যুয়াল: ব্রিকস সম্মেলন, মোদি-পুতিন বৈঠক, করমর্দন ও সম্মেলনের বিভিন্ন দৃশ্য।ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি ও পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়।বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, জ্বালানি, প্রতিরক্ষা ও অন্যান্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুও আলোচনায় আসে। ভিজ্যুয়াল: দুই নেতার বৈঠকের ক্লোজ শট।আন্তর্জাতিক বিভিন্ন সংকটের প্রভাব, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগর অঞ্চলের পরিস্থিতি নিয়েও দুই নেতার আলোচনার কথা উঠে এসেছে।বৈঠক শেষে মোদি ও পুতিনকে একই গাড়িতে করে একটি প্রদর্শনী পরিদর্শন করতে দেখা যায়।ভিজ্যুয়াল: দুই নেতার একই গাড়িতে ওঠা ও প্রদর্শনী পরিদর্শনের ফুটেজ।দুই নেতার একসঙ্গে চলাচলের এই দৃশ্য নতুন করে আলোচনায় আসে। এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে মোদি ও পুতিনকে একই গাড়িতে ভ্রমণ করতে দেখা গেছে।সব মিলিয়ে মোদির জন্মদিনে পুতিনের বার্তায় ব্যক্তিগত শুভেচ্ছার পাশাপাশি ভারত-রাশিয়ার কৌশলগত অংশীদারত্ব এবং দুই দেশের শীর্ষ নেতৃত্বের নিয়মিত যোগাযোগের বিষয়টিই গুরুত্ব পেয়েছে।মোদির ৭৬তম জন্মদিনে পুতিনের শুভেচ্ছাবার্তা এবং সাম্প্রতিক দ্বিপক্ষীয় বৈঠক—দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে আবারও আলোচনার কেন্দ্রে এনেছে। ওঠা ও প্রদর্শনী পরিদর্শনের ফুটেজ।দুই নেতার একসঙ্গে চলাচলের এই দৃশ্য নতুন করে আলোচনায় আসে। এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে মোদি ও পুতিনকে একই গাড়িতে ভ্রমণ করতে দেখা গেছে।সব মিলিয়ে মোদির জন্মদিনে পুতিনের বার্তায় ব্যক্তিগত শুভেচ্ছার পাশাপাশি ভারত-রাশিয়ার কৌশলগত অংশীদারত্ব এবং দুই দেশের শীর্ষ নেতৃত্বের নিয়মিত যোগাযোগের বিষয়টিই গুরুত্ব পেয়েছে।মোদির ৭৬তম জন্মদিনে পুতিনের শুভেচ্ছাবার্তা এবং সাম্প্রতিক দ্বিপক্ষীয় বৈঠক—দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে আবারও আলোচনার কেন্দ্রে এনেছে। 

মোদির জন্মদিনে পুতিনের বিশেষ বার্তা, একই গাড়িতে দুই নেতা