শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
জ্বালানির দাম বাড়ার প্রভাব: কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

জ্বালানির দাম বাড়ার প্রভাব: কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লা ও মহানগরের বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়।জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার পড়ল গণপরিবহনের ভাড়ায়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা।অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সা।অর্থাৎ উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ানো হয়েছে ১৭ পয়সা। দূরপাল্লার বাস আগের ভাড়া: ২ টাকা ২৩ পয়সা নতুন ভাড়া: ২ টাকা ৪০ পয়সা ঢাকা ও চট্টগ্রাম মহানগরআগের ভাড়া: ২ টাকা ৫৩ পয়সানতুন ভাড়া: ২ টাকা ৭০ পয়সা এর আগে সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি।দূরপাল্লার বাসে ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব ছিল তাদের।আড়ও পড়ুন,ডিজেলের দাম বাড়ার প্রভাব: কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়াএ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাবও দেওয়া হয়েছিল।তবে মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে মালিক সমিতির প্রস্তাবের চেয়ে কম—কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।নতুন ভাড়ার ফলে দূরপাল্লা এবং মহানগরের যাত্রীদের যাতায়াত ব্যয় বাড়ছে। এখন নির্ধারিত নতুন ভাড়া অনুযায়ী পরিবহন মালিক ও শ্রমিকেরা ভাড়া আদায় করবেন।

ডিজেলের দাম বাড়ার প্রভাব: কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া

ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর এবার বাড়ছে বাসের ভাড়া। দূরপাল্লা, রাজধানী ও শহরের নন-এসি বাসে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএ।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে গণপরিবহনে।ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর সাধারণ ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।বিআরটিএ সূত্র জানিয়েছে, নতুন ভাড়াহার প্রযোজ্য হবে ৫২ আসনের বড় বাস ও ৩০ আসনের মিনিবাসের ক্ষেত্রে। তবে সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে না। পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়াও এই নির্ধারিত হারের আওতায় পড়বে না।ঢাকা ও চট্টগ্রাম মহানগরে—বাস: ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭০ পয়সামিনিবাস: ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৯ পয়সাদূরপাল্লায় ৫২ আসনের বাসে—২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ৪০ পয়সা কিলোমিটারপ্রতি।আড়ও পড়ুন,চট্টগ্রামে চেকপোস্টে পুলিশের তল্লাশি ৮ হাজার ২৮৫ ইয়াবাসহ গ্রেপ্তার ৩উদাহরণ হিসেবে ঢাকা-চট্টগ্রাম প্রায় ২৫০ কিলোমিটার পথে ৫২ আসনের বাসে ভাড়া বাড়তে পারে ৪০ টাকার কিছু বেশি। তবে আসন কমিয়ে বাসকে আরামদায়ক করা হলে ভাড়া আরও বেশি হতে পারে। এর সঙ্গে যুক্ত হবে সড়ক ও সেতুর টোল।এদিকে সরকারি সিদ্ধান্তের আগেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও ১০০ টাকা বা তারও বেশি ভাড়া বাড়ানোর অভিযোগ পাওয়া গেছে।বিআরটিএ জানিয়েছে, দূরপাল্লা ও নগর পরিবহনের বিভিন্ন রুটের পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা প্রকাশ করতে আরও এক-দুই দিন সময় লাগতে পারে।জ্বালানির দাম বাড়ার সঙ্গে অন্যান্য ব্যয় না যোগ করে এবার শুধু ডিজেলের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়েই ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ডিজেলের দাম বাড়ার প্রভাব: কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া