সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লা ও মহানগরের বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়।জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার পড়ল গণপরিবহনের ভাড়ায়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা।অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সা।অর্থাৎ উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ানো হয়েছে ১৭ পয়সা। দূরপাল্লার বাস আগের ভাড়া: ২ টাকা ২৩ পয়সা নতুন ভাড়া: ২ টাকা ৪০ পয়সা ঢাকা ও চট্টগ্রাম মহানগরআগের ভাড়া: ২ টাকা ৫৩ পয়সানতুন ভাড়া: ২ টাকা ৭০ পয়সা এর আগে সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি।দূরপাল্লার বাসে ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব ছিল তাদের।
আড়ও পড়ুন,ডিজেলের দাম বাড়ার প্রভাব: কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া
এ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাবও দেওয়া হয়েছিল।তবে মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে মালিক সমিতির প্রস্তাবের চেয়ে কম—কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।নতুন ভাড়ার ফলে দূরপাল্লা এবং মহানগরের যাত্রীদের যাতায়াত ব্যয় বাড়ছে। এখন নির্ধারিত নতুন ভাড়া অনুযায়ী পরিবহন মালিক ও শ্রমিকেরা ভাড়া আদায় করবেন।
মতামত