শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ডিজেলের দাম বাড়ার প্রভাব: কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া

ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর এবার বাড়ছে বাসের ভাড়া। দূরপাল্লা, রাজধানী ও শহরের নন-এসি বাসে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএ।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে গণপরিবহনে।ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর সাধারণ ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।বিআরটিএ সূত্র জানিয়েছে, নতুন ভাড়াহার প্রযোজ্য হবে ৫২ আসনের বড় বাস ও ৩০ আসনের মিনিবাসের ক্ষেত্রে। তবে সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে না। পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়াও এই নির্ধারিত হারের আওতায় পড়বে না।ঢাকা ও চট্টগ্রাম মহানগরে—বাস: ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭০ পয়সামিনিবাস: ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৯ পয়সাদূরপাল্লায় ৫২ আসনের বাসে—২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ৪০ পয়সা কিলোমিটারপ্রতি।

আড়ও পড়ুন,চট্টগ্রামে চেকপোস্টে পুলিশের তল্লাশি ৮ হাজার ২৮৫ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

উদাহরণ হিসেবে ঢাকা-চট্টগ্রাম প্রায় ২৫০ কিলোমিটার পথে ৫২ আসনের বাসে ভাড়া বাড়তে পারে ৪০ টাকার কিছু বেশি। তবে আসন কমিয়ে বাসকে আরামদায়ক করা হলে ভাড়া আরও বেশি হতে পারে। এর সঙ্গে যুক্ত হবে সড়ক ও সেতুর টোল।এদিকে সরকারি সিদ্ধান্তের আগেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও ১০০ টাকা বা তারও বেশি ভাড়া বাড়ানোর অভিযোগ পাওয়া গেছে।বিআরটিএ জানিয়েছে, দূরপাল্লা ও নগর পরিবহনের বিভিন্ন রুটের পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা প্রকাশ করতে আরও এক-দুই দিন সময় লাগতে পারে।জ্বালানির দাম বাড়ার সঙ্গে অন্যান্য ব্যয় না যোগ করে এবার শুধু ডিজেলের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়েই ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিষয় : বাসভাড়া কিলোমিটার বাড়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ডিজেলের দাম বাড়ার প্রভাব: কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x