ব্যাংকিং থেকে মোবাইল ফোন ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন
সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর।রোববার ২০ সেপ্টেম্বর এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট পণ্যের উৎপাদনকারী এবং নির্ধারিত সেবা খাতের সরবরাহকারীদের এনবিআরের ইভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে।বাধ্যতামূলক করা খাতগুলোর মধ্যে রয়েছে সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, আড়ও পড়ুন,কৃষকের হাতে স্মার্টফোন, ব্যাংকিংয়ে বাড়বে আর্থিক অন্তর্ভুক্তিরং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।এনবিআর জানিয়েছে, কোনো নিবন্ধিত ব্যক্তি এসব পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গেও যুক্ত থাকলে তার ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবে।এর আগে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা নিয়ে এনবিআরের কোনো আদেশ থাকলে নতুন আদেশ জারির পর সেগুলো বাতিল বলে গণ্য হবে।এছাড়া প্রয়োজন অনুযায়ী তালিকায় নতুন খাত যুক্ত করা বা কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতাও সংরক্ষণ করেছে এনবিআর। আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।