স্থানীয় সরকার নির্বাচনের যে সম্ভাব্য সূচি নির্বাচন কমিশন ঘোষণা করেছে তা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সচিবদের অংশগ্রহণে আন্তমন্ত্রণালয় সভার মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।সালাহউদ্দিন আহমদ বলেন নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনি এখতিয়ার অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে। তবে স্থানীয় সরকার নির্বাচনের মতো বড় আয়োজনের ক্ষেত্রে মাঠপর্যায়ে সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ কারণে সম্ভাব্য নির্বাচনী সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।এর আগে নির্বাচন কমিশন থেকে নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনার কথা জানা যায়। সম্ভাব্য সূচি নিয়ে সরকারের বিভিন্ন মহলে আলোচনার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই অবস্থান জানানো হলো।
আড়ও পড়ুন,জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ
এদিকে সংবাদ ব্রিফিংয়ে ঢাকার যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান মেগা প্রকল্পের নির্মাণকাজের কারণে নগরবাসীর দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে যাতে জনদুর্ভোগ না বাড়ে সে জন্য একই এলাকায় ইউটিলিটি স্থানান্তরসহ প্রয়োজনীয় নির্মাণকাজ সমন্বিতভাবে করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।মেগা প্রকল্পগুলোর কাজ তদারকিতে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থার জন্য নির্দিষ্ট ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনায় প্রতি ১৫ দিন পরপর উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।প্রয়োজনে কর্মকর্তা পর্যায়ের সাব-কমিটির মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মতামত