রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ইন্টারনেট ব্যবহারে অগ্রগতি ঘরে সংযোগে কিছুটা পতন

ইন্টারনেট ব্যবহার

দেশের পরিবার ও ব্যক্তিপর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। ঘরে ঘরে বাড়ছে স্মার্টফোনের ব্যবহার ও মালিকানা। একই সঙ্গে ব্যক্তিপর্যায়ে দ্রুত বাড়ছে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার। বিপরীতে কমছে রেডিও ফিক্সড ফোন ও কম্পিউটারের উপস্থিতি।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএসের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের তুলনামূলক তথ্যে উঠে এসেছে এ চিত্র।বিবিএসের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ৭৪ দশমিক ৮ শতাংশ পরিবারের স্মার্টফোন ছিল। এক বছর পর তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ দশমিক ১ শতাংশে।ঘরে টেলিভিশনের উপস্থিতিও বেড়েছে। ৫৯ দশমিক ১ শতাংশ থেকে তা বেড়ে হয়েছে ৬০ দশমিক ১ শতাংশ। আর প্রায় ৯৯ শতাংশ পরিবারেই মোবাইল ফোন রয়েছে।তবে বিপরীত চিত্র দেখা গেছে পুরোনো কিছু প্রযুক্তিতে। পরিবারে রেডিওর উপস্থিতি ১৬ দশমিক ৩ শতাংশ থেকে কমে হয়েছে ১৫ দশমিক ৩ শতাংশ। ফিক্সড ফোনের উপস্থিতি শূন্য দশমিক ৯ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭ শতাংশে। কম্পিউটার থাকা পরিবারের হারও ৯ দশমিক ২ শতাংশ থেকে কমে হয়েছে ৯ দশমিক ১ শতাংশ।পরিবারে ইন্টারনেট সংযোগের হারও কিছুটা কমেছে। ৫৯ দশমিক ৭ শতাংশ থেকে তা নেমে এসেছে ৫৮ দশমিক ২ শতাংশে।তবে ব্যক্তিপর্যায়ে চিত্র সম্পূর্ণ ভিন্ন। 

আড়ও পড়ুন,জাতিসংঘে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার বার্তা দেবেন প্রধানমন্ত্রী

এক বছরে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৫৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৯ দশমিক ২ শতাংশ।সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে মোবাইল ফোন ব্যবহারে। ৮২ দশমিক ৯ শতাংশ থেকে মোবাইল ফোন ব্যবহারকারীর হার বেড়ে দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৬ শতাংশে। অর্থাৎ এক বছরে বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট।মোবাইল ফোনের মালিকানার হারও ৬৪ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬৫ দশমিক ৬ শতাংশ।সব মিলিয়ে বিবিএসের তথ্য বলছে, দেশের ডিজিটাল জীবন ক্রমেই মোবাইল ও স্মার্টফোনকেন্দ্রিক হয়ে উঠছে। ব্যক্তিপর্যায়ে মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার বাড়লেও পরিবার পর্যায়ে কমছে রেডিও ফিক্সড ফোন ও কম্পিউটারের মতো অপেক্ষাকৃত পুরোনো প্রযুক্তির উপস্থিতি।

বিষয় : ইন্টারনেট অগ্রগতি সংযোগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইন্টারনেট ব্যবহারে অগ্রগতি ঘরে সংযোগে কিছুটা পতন

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x