বিতর্কের মুখে সঞ্জয় দত্ত বললেন ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে
সম্প্রতি এক অনুষ্ঠানে সঞ্জয় দত্তের একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক তৈরি হয়। এক দিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী হলে দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেবেন এমন প্রশ্নের জবাবে অভিনেতা তার জনপ্রিয় ‘মুন্নাভাই’ চরিত্রের ঢঙে কথা বলেন। ভারতীয়দের ভালোবাসা ও আতিথেয়তা তার কাছে অমূল্য হলেও বর্তমান পরিস্থিতিতে দেশে আগের মতো শান্তি খুঁজে পান না বলে মন্তব্য করেন তিনি। এরপরই তার বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়। বিতর্কের মধ্যে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সঞ্জয় দত্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, আরও পড়ুন,পাঁচ বছরের প্রেমের পর বিয়ে এবার আলাদা পথে প্রীতম-শেহতাজতার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত করা কিংবা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য তার ছিল না। সঞ্জয় বলেন, ওই মন্তব্য আগে থেকেই তৈরি করা একটি লিখিত স্ক্রিপ্টের অংশ ছিল এবং হালকা মেজাজে রসিকতা করেই কথাটি বলা হয়েছিল। তার ‘মুন্নাভাই’ সিনেমার ‘গান্ধীগিরি’র প্রসঙ্গও টেনে আনেন তিনি। অভিনেতার দাবি, মূল প্রেক্ষাপট বাদ দিয়ে তার বক্তব্যের একটি অংশ তুলে ধরার কারণেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এদিকে কাজের দিক থেকে সঞ্জয় দত্তকে সামনে দেখা যাবে তার ১৯৯৩ সালের সুপারহিট সিনেমা ‘খলনায়ক’-এর সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’-এ।