শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো আপস নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রয়োজন হলে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হওয়া উচিত বিনিয়োগ। বাংলাদেশে বিনিয়োগের জন্য স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা হয়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করছে ঢাকা। তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে শ্রমবাজারও গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। সৌদি আরবে দক্ষ জনশক্তি পাঠাতে আগ্রহী বাংলাদেশ। আরও পড়ুন,প্রবাসী কর্মী পাঠানো ও আয় বৃদ্ধি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকএকই সঙ্গে প্রচলিত শ্রমশক্তি রপ্তানির সম্পর্ককে আরও বিস্তৃত করে কৌশলগত অংশীদারত্বে রূপ দিতে চায় সরকার। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের লক্ষ্য অন্য দেশের ওপর নির্ভরশীল হওয়া নয়; বরং পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগের মাধ্যমে অংশীদারত্ব গড়ে তোলা। দুই দেশের সম্পর্কের ভিত্তি হতে হবে বিশ্বাস ও আস্থা। এদিকে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও শান্তি রক্ষায় ভূমিকা রাখার সুযোগ তৈরি হলে মক্কায় যোগ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অন্যদিকে, আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ সফরে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে সেমিনারে উঠে আসে।