রাজধানীর খুচরা বাজারে আটা ও ময়দার দাম বেড়েছে। একই সঙ্গে বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি ডিম ও বিভিন্ন ধরনের মাছ। তবে এসব পণ্যের তুলনায় সবজির বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। সরবরাহ স্বাভাবিক থাকায় সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী গত এক মাসে খোলা আটার দাম কেজিতে ৩ টাকা এবং খোলা ও মোড়কজাত ময়দার দাম কেজিতে ৫ টাকা করে বেড়েছে।তবে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে দাম বেড়েছে আরও বেশি। বর্তমানে প্রতি কেজি খোলা আটা বিক্রি হচ্ছে প্রায় ৫০ টাকায়। এক মাস আগে যা ছিল ৪৫ টাকা। খোলা ময়দা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। এক মাস আগে এর দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকা।মোড়কজাত ময়দার দামও বেড়েছে। দুই কেজির প্যাকেট বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। অর্থাৎ প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকা। এক মাস আগে এক কেজি মোড়কজাত ময়দা পাওয়া যেত ৭০ থেকে ৭৫ টাকায়।ব্যবসায়ীরা বলছেন পাইকারি ও ডিলার পর্যায়ে আটা ময়দার দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।এদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৯০ থেকে ২০০ টাকায়। প্রায় দেড় মাস আগে দাম ছিল প্রায় ২০ টাকা কম।আড়ও পড়ুন,তিতাসের নতুন কূপে বাড়ছে দেশীয় গ্যাসের সরবরাহ ফার্মের বাদামি ডিমের এক ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। সাদা ডিম পাওয়া যাচ্ছে প্রায় ১০ টাকা কমে।বিক্রেতাদের দাবি বন্যা অতিবৃষ্টি ও অতিরিক্ত গরমে অনেক খামারে ডিম ও মুরগির উৎপাদন কমেছে। ফলে সরবরাহ কম থাকায় দামও কমছে না।মাছের বাজারেও একই চিত্র। রুই বিক্রি হচ্ছে কেজি ৪০০ থেকে ৪২০ টাকা এবং কাতলা ৪২০ থেকে ৪৪০ টাকা। পাঙাশ ২৫০ থেকে ৩০০ টাকা তেলাপিয়া ২৫০ থেকে ২৮০ টাকা এবং পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।তবে স্বস্তি রয়েছে সবজির বাজারে। সরবরাহ স্বাভাবিক থাকায় অধিকাংশ সবজির দাম আগের অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।