শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
মুক্তির অপেক্ষায় দীঘির ‘বিদায়’ কবে ফিরবেন চেনা ছন্দে

মুক্তির অপেক্ষায় দীঘির ‘বিদায়’ কবে ফিরবেন চেনা ছন্দে

শিশুশিল্পী হিসেবে যে দীঘি একসময় দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন সেই প্রার্থনা ফারদিন দীঘিকে এখন বড়পর্দায় খুব একটা দেখা যাচ্ছে না। নায়িকা হিসেবে ২০২১ সালে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করলেও প্রত্যাশিত সাড়া পাননি তিনি। চলতি সময়ে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপনমূলক কাজেই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। তবে বড়পর্দায় তার অনুপস্থিতি নিয়ে আক্ষেপ রয়েছে ভক্তদের। চলতি বছরের শুরুতে একটি ওয়েব সিনেমায় কাজ করেছেন দীঘি। তবে সেই কাজটি নিয়ে পরবর্তীতে আর তেমন কোনো খবর সামনে আসেনি। প্রায় দুই বছর ধরে রুপালি পর্দায়ও নতুন কোনো সিনেমায় নিয়মিতভাবে দেখা যাচ্ছে না তাকে। ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ‘৩৬-২৪-৩৬’ সিনেমায় অভিনয় করেছিলেন দীঘি। এরপর চলতি বছরের ঈদুল ফিতরে ‘জংলি’ সিনেমায় দেখা গেলেও সেখানে তার চরিত্রের ব্যাপ্তি ছিল তুলনামূলক কম।আড়ও পড়ুন,মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে ‘লং ড্রাইভ’এদিকে দীঘির নতুন সিনেমা ‘বিদায়’ ঘিরে ছিল দর্শকদের আগ্রহ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় দীঘির সঙ্গে অভিনয় করেছেন বাপ্পারাজ ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদসহ আরও অনেকে। কিন্তু সিনেমাটির মুক্তি বারবার পিছিয়েছে। গত বছরের দুর্গাপূজায় মুক্তির কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে চলতি বছরের কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা করা হলেও সেটিও বাস্তবায়িত হয়নি। এরপর সেপ্টেম্বরের শুরুতে আবারও গুঞ্জন ওঠে দুর্গাপূজায় মুক্তি পাবে ‘বিদায়’। তবে এবারও সেই সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন সুলতানা সুমি। প্রযোজকের ভাষ্য অনুযায়ী সিনেমাটির একটি গানের চিত্রায়ণ এখনো বাকি। গানটির শুটিং বিদেশে করার পরিকল্পনা রয়েছে। সব কাজ শেষ হওয়ার পর আগামী বছরের কোনো একসময় সিনেমাটি মুক্তি দেওয়া হতে পারে। তবে ঠিক কবে ‘বিদায়’ মুক্তি পাবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।

অক্টোবরে মুক্তি নিয়ে ধোঁয়াশায় রায়হান রাফীর ‘আন্ধার

অক্টোবরে পূজা উপলক্ষে মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতা রায়হান রাফীর হরর সিনেমা ‘আন্ধার’। সেই পরিকল্পনা সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির পোস্টার প্রকাশের পাশাপাশি গত ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজার। তবে সেপ্টেম্বর মাস শেষের পথে এলেও সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছিলেন সেপ্টেম্বরে ‘আন্ধার’ সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে অক্টোবরে সিনেমাটি মুক্তি পাবে কি না সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না পরিচালক প্রযোজক কিংবা অভিনয়শিল্পীদের কেউ। এদিকে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপে ‘আন্ধার’ অক্টোবরে মুক্তি পাচ্ছে না বলে আলোচনা চলছে। তবে সিনেমাটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সিনেমাটির গল্পকার ও অন্যতম প্রযোজক শাকিব চৌধুরী জানিয়েছেন সিনেমাটির সব ঘোষণা আনুষ্ঠানিকভাবেই দেওয়া হয়েছে এবং মুক্তি সংক্রান্ত বিষয়ও আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে ‘আন্ধার’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না জানতে চাইলে তিনি মন্তব্য করতে চাননি।আড়ও পড়ুন,প্রথমবার জুটি হচ্ছেন তৌসিফ ও শার্লিন অক্টোবরে মুক্তির পরিকল্পনা সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির প্রচারণাও শুরু করেছিলেন নির্মাতা রায়হান রাফী। প্রায় এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির বিভিন্ন দৃশ্য প্রকাশ করা হয়। এসব দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয় আগ্রহ। গত ৩ সেপ্টেম্বর প্রকাশিত টিজারে দেখা যায় রহস্যময় পরিবেশ চরিত্রগুলোর ভিন্নধর্মী লুক এবং বেশ কিছু চমকপ্রদ দৃশ্য। টিজারে কোনো সংলাপ না থাকলেও এতে দেখা গেছে আফসানা মিমি গাজী রাকায়েত চঞ্চল চৌধুরী নাজিফা তুষি সিয়াম আহমেদ ও মোস্তফা মনোয়ারসহ প্রধান অভিনয়শিল্পীদের। পাশাপাশি সিয়াম আহমেদের বেশ কিছু অ্যাকশন দৃশ্যও রয়েছে। ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ এর হরর ঘরানা। দেশে নিয়মিত বাণিজ্যিক হরর সিনেমা নির্মাণের প্রবণতা তুলনামূলক কম থাকায় রায়হান রাফীর এই সিনেমাকে ঘিরে শুরু থেকেই কৌতূহল তৈরি হয়েছে। সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী এবং অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি এবং অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করে তাঁদের আগ্রহ থেকেই সিনেমাটির গল্পের ভাবনা তৈরি হয়েছে। তবে প্রচারণা শুরু হলেও এখনো সার্টিফিকেশন এবং মুক্তির তারিখ নিয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা না আসায় ‘আন্ধার’ শেষ পর্যন্ত অক্টোবরে দর্শকদের সামনে আসবে কি না তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

অক্টোবরে মুক্তি নিয়ে ধোঁয়াশায় রায়হান রাফীর ‘আন্ধার

আগামী ২ অক্টোবর মুক্তি পাচ্ছে আবার হঠাৎ বৃষ্টি

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। ১৯৯৮ সালে মুক্তির পর ফেরদৌস ও ভারতের অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীর অভিনয়ে ছবিটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।বাসু চ্যাটার্জি পরিচালিত সেই কালজয়ী প্রেমের গল্প এবার প্রায় ২৮ বছর পর নতুন আঙ্গিকে ফিরছে বড় পর্দায়। নতুন সিনেমার নাম ‘আবার হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের নীতিগত অনুমোদন পেয়েছে। আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।মূল ‘হঠাৎ বৃষ্টি’তে ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর জুটি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। নতুন সিনেমায় সেই পরিচিত গল্পের চরিত্রগুলোতে দেখা যাবে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের।ফেরদৌসের অভিনীত চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আরিয়ান সারোয়ার। আর প্রিয়াঙ্কা ত্রিবেদীর আলোচিত চরিত্রে দেখা যাবে নতুন মুখ রাদিফা নারমিনকে।পুরোনো সিনেমার জনপ্রিয়তা এবং নতুন সময়ের দর্শকদের রুচির মধ্যে সমন্বয় করেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক কামরুজ্জামান। আড়ও পড়ুন,মারা গেলেন হলিউড অভিনেতা জেমস স্লোয়েনতাঁর মতে, নতুন প্রজন্মের দর্শকদের উপযোগী করে গল্প ও নির্মাণশৈলীতে পরিবর্তন আনা হয়েছে।শুধু নতুন জুটি নয়, সিনেমাটিতে যুক্ত হয়েছেন দেশের বেশ কয়েকজন অভিজ্ঞ ও পরিচিত অভিনয়শিল্পী। গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরী।১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’ নির্মিত হয়েছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মসের যৌথ প্রযোজনায়। ছবিটি সে সময় বাণিজ্যিক ও শৈল্পিক—দুই দিক থেকেই সাফল্য পেয়েছিল।এবার নতুন নির্মাণে আশীর্বাদ চলচ্চিত্রের সঙ্গে যৌথভাবে যুক্ত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। ফলে পুরোনো জনপ্রিয় সিনেমার নতুন সংস্করণ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।তবে পুরোনো ছবির জনপ্রিয় চরিত্র ও আবেগকে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীরা কতটা নতুনভাবে তুলে ধরতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়াতেই মিলবে সেই উত্তর।

আগামী ২ অক্টোবর মুক্তি পাচ্ছে আবার হঠাৎ বৃষ্টি