শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

অক্টোবরে মুক্তি নিয়ে ধোঁয়াশায় রায়হান রাফীর ‘আন্ধার

আন্ধার

অক্টোবরে পূজা উপলক্ষে মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতা রায়হান রাফীর হরর সিনেমা ‘আন্ধার’। সেই পরিকল্পনা সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির পোস্টার প্রকাশের পাশাপাশি গত ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজার। তবে সেপ্টেম্বর মাস শেষের পথে এলেও সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছিলেন সেপ্টেম্বরে ‘আন্ধার’ সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে অক্টোবরে সিনেমাটি মুক্তি পাবে কি না সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না পরিচালক প্রযোজক কিংবা অভিনয়শিল্পীদের কেউ।

এদিকে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপে ‘আন্ধার’ অক্টোবরে মুক্তি পাচ্ছে না বলে আলোচনা চলছে। তবে সিনেমাটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সিনেমাটির গল্পকার ও অন্যতম প্রযোজক শাকিব চৌধুরী জানিয়েছেন সিনেমাটির সব ঘোষণা আনুষ্ঠানিকভাবেই দেওয়া হয়েছে এবং মুক্তি সংক্রান্ত বিষয়ও আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে ‘আন্ধার’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না জানতে চাইলে তিনি মন্তব্য করতে চাননি।

আড়ও পড়ুন,প্রথমবার জুটি হচ্ছেন তৌসিফ ও শার্লিন

অক্টোবরে মুক্তির পরিকল্পনা সামনে রেখে এরই মধ্যে সিনেমাটির প্রচারণাও শুরু করেছিলেন নির্মাতা রায়হান রাফী। প্রায় এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির বিভিন্ন দৃশ্য প্রকাশ করা হয়। এসব দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয় আগ্রহ।

গত ৩ সেপ্টেম্বর প্রকাশিত টিজারে দেখা যায় রহস্যময় পরিবেশ চরিত্রগুলোর ভিন্নধর্মী লুক এবং বেশ কিছু চমকপ্রদ দৃশ্য। টিজারে কোনো সংলাপ না থাকলেও এতে দেখা গেছে আফসানা মিমি গাজী রাকায়েত চঞ্চল চৌধুরী নাজিফা তুষি সিয়াম আহমেদ ও মোস্তফা মনোয়ারসহ প্রধান অভিনয়শিল্পীদের। পাশাপাশি সিয়াম আহমেদের বেশ কিছু অ্যাকশন দৃশ্যও রয়েছে।

‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ এর হরর ঘরানা। দেশে নিয়মিত বাণিজ্যিক হরর সিনেমা নির্মাণের প্রবণতা তুলনামূলক কম থাকায় রায়হান রাফীর এই সিনেমাকে ঘিরে শুরু থেকেই কৌতূহল তৈরি হয়েছে।

সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী এবং অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি এবং অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করে তাঁদের আগ্রহ থেকেই সিনেমাটির গল্পের ভাবনা তৈরি হয়েছে।

তবে প্রচারণা শুরু হলেও এখনো সার্টিফিকেশন এবং মুক্তির তারিখ নিয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা না আসায় ‘আন্ধার’ শেষ পর্যন্ত অক্টোবরে দর্শকদের সামনে আসবে কি না তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিষয় : ধোঁয়াশা মুক্তি অক্টোবর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

অক্টোবরে মুক্তি নিয়ে ধোঁয়াশায় রায়হান রাফীর ‘আন্ধার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x