রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ

আন্তর্জাতিক জলসীমায় ভারত ও পাকিস্তানের নৌযানের সংঘর্ষকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।ঘটনার জেরে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমদ ওয়ারাইচকে তলব করেছে নয়াদিল্লি। ভারতের দাবি, সংঘর্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও পাকিস্তানি নৌযানের চলাচল ছিল অগ্রহণযোগ্য ও অপেশাদার।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত এই ঘটনা ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, আড়ও পড়ুন,ইয়েমেনে ফের উত্তাপ, হাউছিদের লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলাকৌশলগত চলাচল ও সেনা স্থানান্তরের বিষয়ে আগাম নোটিশ সংক্রান্ত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন।পাকিস্তানি কূটনীতিককে ভারতের উদ্বেগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সামরিক ইউনিটগুলোকে সতর্ক থাকার এবং দুই দেশের বিদ্যমান চুক্তি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।