রিয়াদের বিমানবন্দরে হামলার জেরে ফ্লাইট বন্ধ, সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞার পরামর্শ
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে একের পর এক হামলার ঘটনায় দেশটিতে ভ্রমণের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে বিশ্বের একাধিক দেশ। হামলার জেরে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপানের পর এবার সৌদি আরব ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এসব দেশের নির্দেশনায় নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানিয়েছে, দেশটির নাগরিকদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলা উচিত। আরও পড়ুন,ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তারিখ চূড়ান্ত করল ইসিপাশাপাশি সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে যাতায়াতের বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় তাদের নাগরিকদের সৌদি আরবের রাজধানীর প্রধান বিমানবন্দর এবং নাজরান, জাজান ও আসির প্রদেশে কোনো অবস্থাতেই ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া পুরো সৌদি আরবে ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে দেশটি। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসও ইরান ও সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার হুমকির কথা উল্লেখ করে সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন নাগরিকদের। কানাডা জরুরি প্রয়োজন ছাড়া সৌদি আরবের যেকোনো অংশে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করেছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের জরুরি কাজ না থাকলে দেশটি ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা থাকলে তা বাতিল করতে বলেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরও জেদ্দা, দাম্মাম ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া অন্যান্য বিমানবন্দরে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে।