শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ভিএমএ ইতিহাসে নতুন রেকর্ড টেলর সুইফটের, ছাড়ালেন বিয়ন্সেকে

ভিএমএ ইতিহাসে নতুন রেকর্ড টেলর সুইফটের, ছাড়ালেন বিয়ন্সেকে

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কারজয়ী শিল্পী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। ২০২৬ সালের ভিএমএতে নতুন একটি বিশেষ সম্মাননা পাওয়ার পর তার ক্যারিয়ারে মোট ভিএমএ পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টি। এর মধ্য দিয়ে তিনি ৩০টি পুরস্কার নিয়ে এতদিনের রেকর্ডধারী বিয়ন্সেকে ছাড়িয়ে গেছেন।লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এবারের আয়োজনে সুইফট পেয়েছেন ভিএমএর নতুন ‘Artist-Director’ সম্মাননা। মিউজিক ভিডিও নির্মাণ, পরিচালনা ও দৃশ্যভিত্তিক গল্প বলায় তার অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানে সুইফটের ‘দ্য ফেট অব অফেলিয়া’ গানটির মিউজিক ভিডিও ‘Video of the Year’ পুরস্কারও জিতে নেয়। পুরস্কার গ্রহণের সময় তিনি প্রয়াত কান্ট্রি সংগীত কিংবদন্তি ডলি পার্টনের প্রতি শ্রদ্ধা জানান।আড়ও পড়ুন,অস্কারে বাংলাদেশের প্রতিনিধি মেজবাউর রহমান সুমনের ‘রইদ’সুইফটের পরিচালনায় নির্মিত নতুন মিউজিক ভিডিও ‘Patient Zero’-এর প্রিমিয়ারও হয় এবারের অনুষ্ঠানে। এতে অভিনয় করেছেন সুইফট, ডাকোটা জনসন ও কলিন ফ্যারেল। প্রায় দুই দশকের ক্যারিয়ারে সুইফট প্রায় ৬০টি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। এর মধ্যে ১৮টি ভিডিওতে তিনি নিজেই পরিচালনার দায়িত্ব পালন করেছেন।নতুন এই সম্মাননার পাশাপাশি ‘দ্য ফেট অব অফেলিয়া’র জন্য বর্ষসেরা ভিডিওর পুরস্কার পাওয়ায় এবারের ভিএমএ সুইফটের ক্যারিয়ারে বিশেষ তাৎপর্য বহন করছে। এর মাধ্যমে সংগীতের পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়েও তার দীর্ঘদিনের কাজ নতুন স্বীকৃতি পেল।

পৃথিবীর গড় তাপমাত্রায় নতুন রেকর্ডের শঙ্কা

পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ধারা যেন থামছেই না। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে চলতি বছরের প্রথম আট মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ২২ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর ইতিহাসের অন্যতম উষ্ণতম বছর হিসেবে রেকর্ড হতে পারে।শুধু চলতি বছর নয়, সামনে আরও বড় ধরনের উষ্ণতার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, প্রশান্ত মহাসাগরে আসন্ন সুপার এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের স্বাভাবিক ধরন বদলে যেতে পারে। এর ফলে কোথাও তীব্র তাপপ্রবাহ আবার কোথাও অতিবৃষ্টি ও চরম আবহাওয়ার পরিস্থিতি দেখা দিতে পারে।কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট ইতিহাসের উষ্ণতম আগস্ট হিসেবে রেকর্ড হয়েছে। সাধারণত জুলাইকে বছরের সবচেয়ে উষ্ণ মাস হিসেবে ধরা হলেও এবার আগস্টের তাপমাত্রা জুলাইয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।আবহাওয়াবিদ টাইলার রয়স জানিয়েছেন, বায়ুমণ্ডল ও মহাসাগরজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ব্যাপক বিস্তার দেখা যাচ্ছে। এল নিনো দ্রুত শক্তিশালী হলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ও বৃষ্টিপাতের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। আড়ও পড়ুন,বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দামএল নিনো মূলত একটি প্রাকৃতিক জলবায়ু চক্র। সাধারণত দুই থেকে সাত বছর পরপর এর ঠান্ডা ও উষ্ণ দশার পরিবর্তন ঘটে। উষ্ণ দশায় বিষুবীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সমুদ্রে জমা হওয়া অতিরিক্ত তাপশক্তি ধীরে ধীরে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।যুক্তরাষ্ট্রের মেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, ভবিষ্যতে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এতে বৈশ্বিক তাপমাত্রার ওপর আরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।এরই মধ্যে বৈশ্বিক উষ্ণতার প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং তীব্র তাপপ্রবাহের ঝুঁকি বাড়ছে। পরিবর্তন হচ্ছে বৃষ্টিপাতের ধরনও। ফলে বিভিন্ন অঞ্চলে খরা বন্যা এবং অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।বিজ্ঞানীদের মতে, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো এবং দ্রুত কার্যকর জলবায়ু পদক্ষেপ নেওয়া না হলে বৈশ্বিক উষ্ণতার প্রভাব আরও গভীর হতে পারে। এতে পরিবেশের পাশাপাশি কৃষি জনস্বাস্থ্য অর্থনীতি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পৃথিবীর গড় তাপমাত্রায় নতুন রেকর্ডের শঙ্কা

সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকার রেকর্ড

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারের পুঞ্জীভূত অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকার রেকর্ড সীমা অতিক্রম করেছে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছর শেষে সরকারের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫ কোটি টাকা।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী এর আগের অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ শেষে সরকারের পুঞ্জীভূত অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল ১০ লাখ ২২ হাজার কোটি টাকা।অর্থাৎ এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা। গত অর্থবছরে ব্যাংক ব্যবস্থা আর্থিক প্রতিষ্ঠান এবং সঞ্চয়পত্র থেকে সরকার মোট ১ লাখ ৩১ হাজার ৯০৪ কোটি টাকা ঋণ নিয়েছে।তবে এই সময়ে সরকারের অভ্যন্তরীণ ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হাজার ৯০৪ কোটি টাকা বেশি ঋণ নিয়েছে সরকার।ফলে অর্থবছর শেষে সরকারের পুঞ্জীভূত অভ্যন্তরীণ ঋণের পরিমাণ নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এই ঋণের পরিমাণ সাড়ে ১১ লাখ কোটি টাকার সীমা ছাড়িয়েছে।বিশ্লেষকদের কাছে সরকারের অভ্যন্তরীণ ঋণের এই ধারাবাহিক বৃদ্ধি গুরুত্বপূর্ণ বিষয়। আড়ও পড়ুন,ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নরকারণ সরকারি ব্যয় ও বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হলে ভবিষ্যতে সরকারের সুদ পরিশোধের চাপও বাড়তে পারে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে ব্যাংক ব্যবস্থা আর্থিক প্রতিষ্ঠান ও সঞ্চয়পত্র—এই অভ্যন্তরীণ উৎসগুলো থেকেই গত অর্থবছরে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করেছে সরকার।সব মিলিয়ে নতুন অর্থবছরের শুরুতেই সরকারের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫ কোটি টাকা। এক বছরে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা ঋণ বৃদ্ধির এই চিত্র দেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকার রেকর্ড