রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
অপ্রতীমের মৃত্যুতে শোকাহত শোবিজ তারকারা

অপ্রতীমের মৃত্যুতে শোকাহত শোবিজ তারকারা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতীমের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্বজনদের মধ্যে। এ ঘটনায় শোবিজ অঙ্গনের তারকারাও গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।অভিনেতা সিয়াম আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতীমের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, অপ্রতীমের ছবির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছেন না। বাবা হওয়ার পর কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখই বারবার চোখের সামনে ভেসে ওঠে বলে জানান তিনি।সিয়াম বলেন, একটি সন্তান ছবি তুলবে বলে বিকেলে বাসা থেকে বের হয়েছিল। কিন্তু সেই সন্তান আর বাসায় ফেরেনি। একজন বাবা-মায়ের জন্য এর চেয়ে ভয়ংকর অপেক্ষা বা সংবাদ আর কী হতে পারে তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন।তিনি অপ্রতীমের বাবা-মা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, কী ঘটেছিল এবং কেন ঘটেছিল তার সঠিক উত্তর তদন্তের মাধ্যমে সামনে আসা প্রয়োজন। কোনোভাবেই যেন সত্য চাপা না পড়ে এবং সর্বোচ্চ সততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করা হয় বলেও প্রত্যাশা জানান তিনি।অভিনেত্রী পূজা চেরীও অপ্রতীমের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, একজন মায়ের একমাত্র সন্তান এবং একটি পরিবারের স্বপ্ন এভাবে অকালে ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।পূজা আরও বলেন, একটি শিশুর এমন মৃত্যু শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকেই শোকাহত করে। আড়ও পড়ুন,দ্বিতীয়বার কন্যাসন্তানের মা–বাবা দীপিকা ও রণবীরঅপ্রতীমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি সৃষ্টিকর্তার কাছে পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দেওয়ার প্রার্থনা করেন।ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আনা এবং যারা দায়ী তাদের আইনের আওতায় আনার প্রত্যাশাও জানান পূজা চেরী।অন্যদিকে অভিনেতা ইরফান সাজ্জাদ শোকের পাশাপাশি নিজের ক্ষোভের কথাও জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি দেশের নিরাপত্তা ব্যবস্থা ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তার ভাষ্য, একটি শিশুকে যেন বাসা থেকে বের হয়ে লাশ হয়ে ফিরতে না হয় সেই নিশ্চয়তা তৈরি করা জরুরি।অপ্রতীমের মৃত্যুতে তারকাদের এসব প্রতিক্রিয়ায় একদিকে যেমন পরিবারের প্রতি গভীর সমবেদনা উঠে এসেছে তেমনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিও জোরালো হয়েছে।