শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ঢাকায় আবাসন ও বাণিজ্যিক ভবনে নতুন সংযোজন, শেল্‌টেকের দুই প্রকল্পে থাকছে আধুনিক সুবিধা

ঢাকায় আবাসন ও বাণিজ্যিক ভবনে নতুন সংযোজন, শেল্‌টেকের দুই প্রকল্পে থাকছে আধুনিক সুবিধা

ঢাকার আবাসন ও বাণিজ্যিক স্থাপনা খাতে নতুন সংযোজন হতে যাচ্ছে শেল্‌টেকের দুটি প্রকল্প। রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণ করা হচ্ছে ‘শেল্‌টেক্‌ উইন্ডফ্লাওয়ার’ নামের একটি আবাসিক কন্ডোমিনিয়াম। অন্যদিকে, তেজগাঁও বাণিজ্যিক এলাকার লাভ রোডে গড়ে উঠছে ‘ভিঞ্চিয়া শেল্‌টেক্‌ টাওয়ার’। দুটি প্রকল্পেই আবাসন ও বাণিজ্যিক ব্যবহারের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা এবং নিরাপত্তাব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে ৮১ কাঠার বেশি জমির ওপর নির্মিত হচ্ছে শেল্‌টেক্‌ উইন্ডফ্লাওয়ার। ১০ তলা বা গ্রাউন্ড ফ্লোরসহ নয়তলা এই ভবনে থাকছে মোট ১৯২টি অ্যাপার্টমেন্ট। প্রতিটি অ্যাপার্টমেন্টের আয়তন ১ হাজার ৪৪০ বর্গফুট এবং এতে থাকছে তিনটি বেডরুম। আরও পড়ুন,প্রবৃদ্ধি কমার শঙ্কা, বাড়ছে মূল্যস্ফীতির চাপ বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বেগপ্রকল্পটিতে ১৯২টি গাড়ি রাখার ব্যবস্থা, আটটি লিফট ও তিনটি সিঁড়ি রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি সিঁড়ি অগ্নিনিরাপত্তার জন্য নির্ধারিত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু বসবাসের জন্য অ্যাপার্টমেন্ট তৈরি নয়, বরং বাসিন্দাদের জন্য একটি পূর্ণাঙ্গ কন্ডোমিনিয়াম পরিবেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে প্রকল্পটির। অন্যদিকে, তেজগাঁও বাণিজ্যিক এলাকার লাভ রোডে প্রায় ২৫ কাঠার বেশি জমির ওপর নির্মাণ করা হচ্ছে ভিঞ্চিয়া শেল্‌টেক্‌ টাওয়ার। দুটি বেসমেন্টসহ ১৪ তলাবিশিষ্ট এই ভবনে থাকবে ৫১টি বাণিজ্যিক ইউনিট। এসব ইউনিটের আয়তন ৫৪৬ থেকে ৩ হাজার ৮০৯ বর্গফুট পর্যন্ত। টাওয়ারটিতে ৬৭টি গাড়ি রাখার জায়গা, চারটি লিফট এবং অগ্নিনিরাপত্তা দরজাসহ দুটি সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি থাকছে দ্বিউচ্চতার প্রবেশপথ, রিসেপশন, ওপেন স্কাই টেরেস, প্রার্থনার জায়গা, ল্যান্ডস্কেপ এবং জলাধার। অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার কন্ট্রোল রুম ও ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থাও রাখা হচ্ছে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন খারিজর রিট খারিজ

আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।রোববার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন।আদালতের আদেশের পর আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত নূরনবী বুলবুল সাংবাদিকদের বলেন, রিটকারী ব্যক্তি মো. আল আমিন আওয়ামী লীগের কেউ নন। তাই এ ধরনের রিট করার অধিকার তার নেই বলে আদালতে যুক্তি তুলে ধরা হয়েছে।রিটের পক্ষে আইনজীবী ইউনূস আলী আদালতে উপস্থিত ছিলেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।এর আগে ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন রিটটি দায়ের করেন। আড়ও পড়ুন,প্রতিবাদ থেকেই এবি পার্টির উত্থান: মঈন খানরিটের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইউনূস আলী।রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে রুল চাওয়া হয়েছিল। একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় ওই প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিতের আবেদন করা হয়।ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের প্রকাশনা গণমাধ্যম ও অনলাইন মাধ্যমে প্রচারণা মিছিল সভা-সমাবেশ সম্মেলনসহ যেকোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।এই প্রজ্ঞাপনের বৈধতা নিয়েই হাইকোর্টে রিট করা হয়েছিল। তবে রোববার সেই রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন খারিজর রিট খারিজ

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় প্রতিটি নাগরিকের অধিকার: জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।রোববার রাজধানীর নভোথিয়েটারে ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার।এ সময় দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জুবাইদা রহমান।স্বাস্থ্য খাতের উন্নয়নে শুধু দক্ষ চিকিৎসকই নয় বরং দেশে বিদ্যমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি।আড়ও পড়ুন,পেঁয়াজচাষি কাঁদছেন পচনে, দরপতনেজুবাইদা রহমান বলেন, দেশের দক্ষ চিকিৎসকদের পাশাপাশি যে মেডিকেল প্রযুক্তি রয়েছে তা কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হবে।তিনি বলেন, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে হলে চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।এ সময় দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।জুবাইদা রহমানের ভাষ্য, সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব।সেমিনারে দেশের স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় প্রতিটি নাগরিকের অধিকার: জুবাইদা রহমান