এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান সোনাজয়ী ভারত।শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে আগে ব্যাট করে জাপান ১৯ দশমিক ৫ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে মাত্র পাঁচ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় ভারত। বাউন্সি পিচের সুবিধা কাজে লাগিয়ে শুরু থেকেই জাপানের ব্যাটারদের চাপে রাখেন ভারতীয় বোলাররা। বল হাতে সবচেয়ে সফল ছিলেন শ্রী চারানি। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে চার উইকেট নেন তিনি।সপ্তম ওভারে টানা দুই বলে হারুনা ইওয়াসাকি ও অধিনায়ক মাই ইয়ানাগিদাকে সাজঘরে ফেরান চারানি। এর আগে ইওয়াসাকি ও আয়াকা কাতো-স্ট্যাফোর্ডের উদ্বোধনী জুটিতে ২৪ রান আসে। কাতো-স্ট্যাফোর্ড ৪৭ বলে ২৫ রান করে জাপানের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। শেষ আট উইকেট মাত্র ৩৩ রানে হারায় স্বাগতিকরা।ভারতের হয়ে শেফালি ভার্মা নেন দুই উইকেট। আড়ও পড়ুন,ফোন জব্দের বৈধতা নিয়ে প্রশ্ন, হাইকোর্টের পর আইসিসিতে রিজওয়ানদীপ্তি শর্মা নেন একটি। চোট কাটিয়ে প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে শ্রেয়াঙ্কা পাতিলও ৩ দশমিক ৫ ওভারে মাত্র ৮ রান দিয়ে একটি উইকেট নেন। তার বলেই নোনোহা ইয়াসুমোতো শূন্য রানে বোল্ড হলে জাপানের ইনিংস শেষ হয়।৫৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ঝড় তোলেন শেফালি ভার্মা। প্রথম ওভারেই চারটি বাউন্ডারি হাঁকিয়ে জাপানের বোলারদের ওপর চাপ তৈরি করেন তিনি।জি কামালিনি ও ভারতী ফুলমালি দ্রুত ফিরে গেলেও শেফালির ব্যাটিংয়ে কোনো প্রভাব পড়েনি। মাত্র ১৫ বলে ৪০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। স্ট্রাইক রেট ২৬৬ দশমিক ৬৬।লং-অনের ওপর দিয়ে ছক্কা মেরে মাত্র পাঁচ ওভারেই ভারতের জয় নিশ্চিত করেন শেফালি। ফলে ১৫ ওভার হাতে রেখেই ৮ উইকেটের জয় নিয়ে সেমিফাইনালে ওঠে ভারত।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।