রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
স্কুল থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত

স্কুল থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত

গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাব্বি নামে ৮ বছরের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির সালামত মিয়ার ছেলে। সে রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর বাড়ির দিকে ফিরছিল শিশু রাব্বি। নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে।আরও  পড়ুন, গঙ্গা-পদ্মার পানি কমছে পাঁচ দিনের মধ্যে বাড়তে পারে সতর্কতাপরে স্থানীয়রা দ্রুত রাব্বিকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে গাড়িটির চালক রাসেলকে আটক করা হয়েছে।টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম জানান, দুর্ঘটনার পর গাড়ি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মাত্র ৮ বছর বয়সী শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।