শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্ট সদস্যের সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্ট সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ। জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, সংসদ জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হওয়ায় গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা, ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে আইনসভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গর্ডান স্টোজোভিচ জানান, মন্টেনিগ্রো পার্লামেন্টও বাংলাদেশের জাতীয় সংসদের মতো এককক্ষবিশিষ্ট। দেশটির পার্লামেন্টে সদস্য সংখ্যা ৮১ জন। সাক্ষাতে বাংলাদেশ ও মন্টেনিগ্রোর পার্লামেন্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সংসদীয় গণতন্ত্র, অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময়ের লক্ষ্যে দুই দেশের পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ বা সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের অভিপ্রায় ব্যক্ত করেন গর্ডান স্টোজোভিচ। এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন ডেপুটি স্পিকারও। ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। আরও পড়ুন,মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠাবে বাংলাদেশএকটি উন্নত জাতি গঠনে বিরোধীদলেরও গঠনমূলক ভূমিকা থাকা প্রয়োজন। শুধু বিরোধিতার জন্য সংসদে বিরোধীদল থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে গর্ডান স্টোজোভিচ বলেন, মন্টেনিগ্রো পার্লামেন্টের সংসদীয় কমিটিগুলো নির্বাহী বিভাগের সার্বিক কর্মকাণ্ড পরীক্ষা-নিরীক্ষায় নিবিড়ভাবে কাজ করে।সাক্ষাতে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের পর সংসদীয় গণতন্ত্র চর্চায় নতুন যাত্রা শুরু হয়েছে বলেও উল্লেখ করেন ডেপুটি স্পিকার। তিনি আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবেক আওয়ামী লীগ এমপিদের প্রতি অবিচারের অভিযোগ ভিত্তিহীন বললেন স্পিকার

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি বর্তমান সরকার অবিচার করছে এবং কারাগারে তাঁদের ভালো খাবার দেওয়া হচ্ছে না এমন অভিযোগ মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার ৪ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশে যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, বিগত ১৫ বছর শেখ হাসিনা ও তাঁর সরকার বিএনপির নেতাদের ওপর যে অবিচার করেছে, তা জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ববাসীর সবার জানা। তাঁর দাবি, বর্তমানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা কারাগারে যথেষ্ট ভালো আছেন এবং তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। আরও পড়ুন,ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতেরশেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও অভিযোগের প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নেতাদের কারাগারে রাখা নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বর্তমান সরকারের আমলে অতীতের মতো নির্যাতন বা অবিচার করা হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। এদিকে তানজানিয়ায় অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউর দ্বিতীয় অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের ১২ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল দেশ ছাড়ছে। সোমবার ৫ অক্টোবর থেকে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। স্পিকারের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের কারাবাস এবং তাঁদের সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে কারাগারে সুযোগ-সুবিধা নিয়ে স্পিকারের বক্তব্য তাঁর নিজস্ব দাবি হিসেবে এসেছে।

সাবেক আওয়ামী লীগ এমপিদের প্রতি অবিচারের অভিযোগ ভিত্তিহীন বললেন স্পিকার