শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
নতুন অবকাঠামো যুক্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন অবকাঠামো যুক্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি নির্মাণ করবে সরকার। একই এলাকায় নির্মাণ করা হবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হটিয়ে সুশাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে সলিমপুরেই পুলিশ একাডেমি এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকা নানা অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত। পাহাড়ি এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সরকারি কার্যক্রম জোরদারের লক্ষ্যেই সেখানে বড় ধরনের অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিয়েও কথা বলেন তিনি। আরও পড়ুন,প্রাথমিক বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টি নিশ্চিতের সুপারিশস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো অবশ্যই সম্ভব। এ লক্ষ্যে আন্তর্জাতিক মহলের সঙ্গে সরকার কাজ করছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে নোয়াখালী পাড়া ও রঙ্গিখালি এলাকায় দুটি নতুন ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ঘেরা এসব এলাকায় অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তিনি আরও বলেন, পুলিশ ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। এখন পুলিশের প্রতি মানুষের এই আস্থা ধরে রাখাই সরকারের অন্যতম দায়িত্ব। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা ব্যবস্থার পাশাপাশি পুলিশ প্রশিক্ষণ ও কারা ব্যবস্থাপনায় 

মাদক-জুয়াই অপরাধের অন্যতম চালিকাশক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন—ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরনও বদলেছে। প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল অপরাধ মোকাবিলায় আধুনিক আইনি কাঠামোর পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।অনুসন্ধানী সাংবাদিকতাকে জ্ঞানভিত্তিক একটি গুরুত্বপূর্ণ শাখা উল্লেখ করে তিনি বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ক্র্যাবের মতো ঐতিহ্যবাহী সংগঠনের ভূমিকা রয়েছে।অপরাধের মূল কারণ খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, অপরাধ একটি বাহ্যিক উপসর্গ। তাই অপরাধীর শাস্তির পাশাপাশি কেন অপরাধ সংঘটিত হচ্ছে, তা বিশ্লেষণ করতে হবে। তাঁর মতে, মাদক ও জুয়া সমাজে সংঘটিত বিভিন্ন অপরাধের অন্যতম চালিকাশক্তি।ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা ক্রাইম রিপোর্টারদের পাশে থাকার আশ্বাসও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত বা ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সিএসআর ফান্ডসহ বিভিন্ন মাধ্যমে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি।পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতায় পেশাগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের সনদ দেওয়ার বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।আড়ও পড়ুন,স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বরঅ্যাসিড অপরাধ দমনে কঠোর আইন, গণমাধ্যমের ভূমিকা ও সামাজিক সচেতনতার সম্মিলিত সাফল্যের উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, একইভাবে মাদক ও অনলাইন জুয়াসহ অন্যান্য অপরাধ দমনে রাষ্ট্র, সমাজ ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে আস্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রীইনি কাঠামো আধুনিকায়নের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোনো আইন সংস্কার ও নতুন আইন প্রণয়নে সরকার কাজ করছে।ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন।পরে কেক কেটে ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মাদক-জুয়াই অপরাধের অন্যতম চালিকাশক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী