শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে স্বর্ণে সতর্ক বিনিয়োগকারীরা

মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে স্বর্ণে সতর্ক বিনিয়োগকারীরা

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের প্রভাবে সোমবার (১২ অক্টোবর) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। তবে দিনের শুরুতে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল মূল্যবান এই ধাতুর দাম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সময় দুপুর ১টা ১৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ১৮৫ ডলার ১৩ সেন্টে দাঁড়ায়। দিনের শুরুতে দাম ২ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২০৯ ডলার ৭০ সেন্টে নেমে আসে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে কম হলে স্বর্ণের বাজারে তার গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।আরও পড়ুন,সারা দেশে কয়েক লাখ অব্যবহৃত সিলিন্ডার, বাজারে ফেরানোর দাবি ব্যবসায়ীদেরএতে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এবং প্রকৃত সুদের হারের চাপ কমতে পারে। তবে স্বর্ণের বাজারে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলতে পারে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা এবং ভূরাজনৈতিক উত্তেজনা কমে আসা। এদিকে রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, মার্কিন ডলার শক্তিশালী অবস্থানে থাকায় স্বর্ণের দামের ওপর চাপ তৈরি হয়েছে। ডলারের দর বাড়লে অন্যান্য মুদ্রায় লেনদেন করা ক্রেতাদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ে। বাজারসংশ্লিষ্টদের নজর এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিসংখ্যানের দিকে। বুধবার দেশটির ভোক্তা মূল্যসূচক বা সিপিআই এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচক বা পিপিআই ও খুচরা বিক্রির তথ্য প্রকাশের কথা রয়েছে। এসব তথ্য থেকে মূল্যস্ফীতির গতিপ্রকৃতি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার নীতি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।