রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধন ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ

২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধন ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ

২০২৭ সালের পবিত্র হজে গমনেচ্ছু প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের সম্পূর্ণ অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, যা রবিবার (২২ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫ (৬) অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের জন্য এই সময়সীমা প্রযোজ্য হবে। হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সব হজযাত্রীকে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।আরও পড়ুন, এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১১.৪৫ শতাংশ শিক্ষার্থীরএদিকে, একই দিনে প্রকাশিত অন্য এক বিজ্ঞপ্তিতে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, হজের টিকা গ্রহণের আগে প্রত্যেক হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে হজযাত্রীরা এই পরীক্ষাগুলো করাতে পারবেন। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে দায়িত্বরত মেডিকেল টিমের কাছে জমা দিতে হবে। কাগজপত্র যাচাই শেষে হজযাত্রীদের টিকা প্রদান করা হবে এবং পরবর্তীতে তাঁদের অনুকূলে চূড়ান্ত স্বাস্থ্য সনদ ইস্যু করা হবে। এ ছাড়া হজসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

১৩০ বছর বয়সে হজ করে আলোচনায় আসা নারীর মৃত্যু

আলজেরিয়ার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারী হিসেবে পরিচিত হাজ্জা সারহুদা সিতিতি মারা গেছেন। প্রচলিত জন্মসন অনুযায়ী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩২ বছর। জীবনের শেষ দিকে পবিত্র হজ পালন করে আলোচনায় আসা এই নারীর মৃত্যুর খবর জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া। ১৮৯৪ সালে আলজেরিয়ার গালমা প্রদেশের শিনিউ এলাকায় জন্মগ্রহণ করেন সারহুদা সিতিতি। পরবর্তী সময়ে তিনি তেবেসা শহরে বসবাস করতেন। দীর্ঘ জীবন, বড় পরিবার এবং জীবনের শেষ পর্যায়ে হজ পালনের কারণে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন। মাত্র ২০ বছর বয়সে বিয়ে করেন সারহুদা। তাঁর ছিল ১৫ সন্তান। জীবনের দীর্ঘ সময় তিনি সন্তান, নাতি-নাতনি ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাটিয়েছেন। তাঁর জীবনকাহিনি আলজেরিয়ার একাধিক প্রজন্মের পারিবারিক ও সামাজিক পরিবর্তনের সঙ্গে জড়িয়ে রয়েছে।আরও পড়ুন,নেতানিয়াহুর পাশে দাঁড়ালেন ট্রাম্প ২০২৪ সালের জুনে ১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করেন সারহুদা সিতিতি। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে সৌদি আরবে হজ করতে যাওয়ার ঘটনা সে সময় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর আগে তিনি দুইবার ওমরাহ পালন করেছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি আল আরাবিয়া তাঁর হজ পালনের বিশেষ ভিডিওচিত্র প্রকাশের পাশাপাশি মৃত্যুর খবরও জানায়। ১৮৯৪ সালের জন্মসন সঠিক হলে সারহুদা তাঁর দীর্ঘ জীবনে আলজেরিয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ নানা অধ্যায়ের সাক্ষী হয়েছেন। তিনি দেখেছেন ফরাসি ঔপনিবেশিক শাসন, স্বাধীনতার সংগ্রাম এবং দেশটির স্বাধীনতা অর্জন। পাশাপাশি স্বাধীনতা-পরবর্তী কয়েক দশকের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনও প্রত্যক্ষ করেছেন। তাঁর মৃত্যুর খবরে আলজেরিয়ায় শোকের পাশাপাশি মানুষের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। তবে তাঁর জন্মসন অনুযায়ী ১৩২ বছর বয়সের দাবিটি স্বাধীনভাবে যাচাই করা হয়েছে এমন তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই। দীর্ঘ জীবনের নানা অভিজ্ঞতা, বড় পরিবার এবং জীবনের শেষদিকে পবিত্র হজ পালনের মধ্য দিয়ে হাজ্জা সারহুদা সিতিতি আলজেরিয়ার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

১৩০ বছর বয়সে হজ করে আলোচনায় আসা নারীর মৃত্যু