সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে এই লংমার্চ শেষ হবে রংপুর জিলা স্কুলে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে।রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।তিনি জানান ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হবে। সেখানে উদ্বোধনী সভা চলবে সকাল ৮টা পর্যন্ত। এরপর নির্ধারিত পথে রংপুরের দিকে যাত্রা করবে লংমার্চের বহর।পথে গাজীপুরের ভোগরাপাড়া টাঙ্গাইলের নগর জালফৈ সিরাজগঞ্জ চৌরাস্তা বগুড়ার চারমাথা এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে। পরে রংপুর জিলা স্কুলে হবে সমাপনী সমাবেশ।হামিদুর রহমান আযাদ বলেন ১১ দলীয় ঐক্যের আগের ছয় দফার সঙ্গে নতুন করে দুর্নীতি দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবি যুক্ত হয়েছে। ফলে এখন তাদের দাবির সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।১১ দলীয় ঐক্যের অভিযোগ বর্তমান সরকার জনস্বার্থে বিভিন্ন সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।আড়ও পড়ুন,ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি বিশেষ করে তেল গ্যাস ও সারের সংকট নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন তারা।হামিদুর রহমান আযাদ বলেন গ্যাস সংকটের কারণে বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তৈরি পোশাক শিল্পের অর্ডার বাতিল হয়ে অন্য দেশে চলে গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে সারের সংকট তৈরি হলে দেশে খাদ্য সংকটের আশঙ্কাও রয়েছে বলে দাবি করেন তিনি।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্য। তাদের অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় গুম খুনসহ নানা ধরনের অপরাধ বাড়ছে। এ পরিস্থিতির উন্নয়নে সংসদের পাশাপাশি রাজপথেও তারা ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নেতারা।অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ। তার অভিযোগ সংকট সমাধানে বিরোধী দলের দেওয়া বিভিন্ন প্রস্তাব সরকার যথাযথভাবে আমলে নিচ্ছে না।এদিকে লংমার্চের মাধ্যমে সাত দফা দাবি ও সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।