রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে চায় শেভরন

শেভরন

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন।প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসা। সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।বিশেষ করে দেশের বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানায় শেভরন। একই সঙ্গে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও বিনিয়োগ করতে আগ্রহী প্রতিষ্ঠানটি।সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং গ্যাসের উৎপাদন বাড়ানোর সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়।

আড়ও পড়ুন,পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চান মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।এ ছাড়া শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।বাংলাদেশে দীর্ঘদিন ধরে গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছে শেভরন। নতুন করে পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন ক্ষেত্র অনুসন্ধানে প্রতিষ্ঠানটির আগ্রহ দেশের জ্বালানি খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

বিষয় : গ্যাসক্ষেত্র বিনিয়োগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে চায় শেভরন

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x