শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
এফটিএ চুক্তিতে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

এফটিএ চুক্তিতে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করতেই এই উদ্যোগ নিয়েছে দুই দেশ। ২০২৭ সালের মধ্যে একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থসম্মত চুক্তি চূড়ান্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন উভয় দেশের প্রতিনিধিরা। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী প্রথম দফার আলোচনা উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে মালয়েশিয়ার ৩১ সদস্যের প্রতিনিধিদলের প্রধান ও দেশটির চিফ নেগোশিয়েটর ড. রশিদি সাইদ এবং বাংলাদেশের চিফ নেগোশিয়েটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অধিবেশনে আলোচনার কাঠামো ও কার্যপরিধি নির্ধারণে টার্মস অব রেফারেন্স বা টিওআর স্বাক্ষরিত হয়। বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ঐতিহাসিক বন্ধুত্ব ও অভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক সুদৃঢ় হয়েছে। দুই দেশের বাণিজ্য সম্পর্ক আশাব্যঞ্জক হলেও বিনিয়োগ ও বাণিজ্য বহুমুখীকরণের সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি। আরও পড়ুন,বেবিচকের ১১৪ কোটি টাকা বকেয়াতিনি জানান, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ২০২৭ সালের মধ্যে একটি টেকসই ও পারস্পরিক স্বার্থরক্ষাকারী মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। বর্তমান উদ্যোগ সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। বাণিজ্য সচিবের মতে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে এফটিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হালাল শিল্প, সেমিকন্ডাক্টর, ডিজিটাল বাণিজ্য, লজিস্টিকস এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।মালয়েশিয়ার প্রধান আলোচক ড. রশিদি সাইদ বলেন, প্রস্তাবিত চুক্তি শুধু শুল্ক কমানোর উদ্যোগ নয়; বরং দীর্ঘমেয়াদি ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠার কৌশলগত পদক্ষেপ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের প্রধান আলোচক খাদিজা নাজনীন বলেন, চুক্তি কার্যকর হলে বাজারে প্রবেশাধিকার সহজ হবে, বাণিজ্য বাধা কমবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। পণ্য ও সেবা বাণিজ্য, পণ্যের উৎপত্তিবিধি এবং শুল্ক প্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে। প্রথম দফার আলোচনা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে চায় শেভরন

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন।প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসা। সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।বিশেষ করে দেশের বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানায় শেভরন। একই সঙ্গে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও বিনিয়োগ করতে আগ্রহী প্রতিষ্ঠানটি।সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং গ্যাসের উৎপাদন বাড়ানোর সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়।আড়ও পড়ুন,পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চান মির্জা ফখরুলপ্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।এ ছাড়া শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।বাংলাদেশে দীর্ঘদিন ধরে গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছে শেভরন। নতুন করে পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন ক্ষেত্র অনুসন্ধানে প্রতিষ্ঠানটির আগ্রহ দেশের জ্বালানি খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে চায় শেভরন