রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লাখ ৭২ হাজার

সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৪ শিশুর মৃত্যু হয়েছে।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭৭ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ২৭০ জনে।একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫৫ জন। ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১২৪ জনে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 

আরও  পড়ুন, নভেম্বরের মাঝামাঝি শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১১৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩০ জনে।অন্যদিকে একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের।হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর এই পরিসংখ্যান শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবা ও নজরদারি আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বিষয় : শিশুর মৃত্যু হামে আক্রান্ত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লাখ ৭২ হাজার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x