রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

সিডনি সুইনির বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে রহস্যময় পোস্ট

সিডনি সুইনির বিতর্কিত বিজ্ঞাপন

নতুন একটি বিজ্ঞাপন ঘিরে বিতর্ক থামছে না হলিউড অভিনেত্রী সিডনি সুইনিকে নিয়ে। খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের প্রচারে অভিনেত্রীর অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।বিজ্ঞাপনটি প্রকাশের পর সমালোচকদের কেউ কেউ অভিযোগ করেন নারীর শরীরকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে এই প্রচারে। তবে সমালোচনার সরাসরি জবাব দেননি সিডনি সুইনি। বরং ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ক্রীড়াবিদের ছবি পোস্ট করেছেন তিনি।সেসব ছবির মধ্যে ছিলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস সাবেক এমএমএ যোদ্ধা রোন্ডা রাউসি এবং বাস্কেটবল তারকা সু বার্ড। অতীতে বিজ্ঞাপনের প্রয়োজনে এসব তারকাকেও নগ্ন বা অল্প পোশাকে ক্যামেরার সামনে দেখা গেছে।পরে মেগান র‍্যাপিনো রব গ্রনকোস্কি এবং জেসন কেলসির ছবিও পোস্ট করেন সুইনি। তাঁর এসব পোস্টকে অনেকেই বিতর্কিত বিজ্ঞাপনের প্রতি ইঙ্গিত হিসেবে দেখছেন। ধারণা করা হচ্ছে খেলাধুলাভিত্তিক বিজ্ঞাপনে এমন উপস্থাপনা একেবারে নতুন নয়—এমন বার্তাই হয়তো দিতে চেয়েছেন অভিনেত্রী। যদিও সুইনি কোথাও সরাসরি এমন ব্যাখ্যা দেননি।

আড়ও পড়ুন,কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমার জয়

এদিকে নোভিগের বিজ্ঞাপন নিয়ে আপত্তি তুলেছেন বেশ কয়েকজন ক্রীড়াবিদ। চারবারের অলিম্পিক সোনাজয়ী অস্ট্রেলীয় সাঁতারু অ্যারিয়ার্ন টিটমাস বিজ্ঞাপনটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর মতে নারীর শরীরকে এভাবে ব্যবহার করা নারী ক্রীড়াবিদদের জন্য অপমানজনক।ওয়াটার পোলোতে অলিম্পিক রৌপ্যজয়ী টিলি কার্নসও বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন।অন্যদিকে বিজ্ঞাপন প্রকাশের আগেই নিজের অংশগ্রহণের ব্যাখ্যা দিয়েছিলেন সিডনি সুইনি। তাঁর দাবি প্রচারণাটির মূল লক্ষ্য ছিল একটি মজার ধারণাকে সামনে আনা এবং খেলাধুলাকে কেন্দ্রীয় বিষয় হিসেবে তুলে ধরা।নোভিগের সঙ্গে অংশীদারত্বের পাশাপাশি প্রতিষ্ঠানটির ইকুইটি পার্টনারও হয়েছেন সিডনি সুইনি। অভিনেত্রী জানিয়েছেন বিজ্ঞাপনের সৃজনশীল প্রক্রিয়ার শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন।ফলে বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনা আর সুইনির রহস্যময় পোস্ট—দুই মিলিয়ে হলিউড ও ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি।

বিষয় : রহস্যময় পোস্ট বিজ্ঞাপন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিডনি সুইনির বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে রহস্যময় পোস্ট

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x