রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

সাইয়ারা’র পর অনীতের নতুন চমক

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

সাইয়ারা’র পর অনীতের নতুন চমক
অনীতের নতুন চমক

সাইয়ারা’র সাফল্যের পর অনেকটাই প্রচারের আড়ালে ছিলেন অনীত পাড্ডা। এবার নতুন সিরিজ ‘হুঙ্কার: দ্য রোর’ নিয়ে ফিরছেন এই তরুণ অভিনেতা। আর সিরিজের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানেই প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনিঅনুষ্ঠানে অনীতের সঙ্গে ছিলেন ফাতিমা সানা শেখ, রঘুবীর যাদব, জোয়া হুসেন ও মোহাম্মদ জিশান আয়ুব। কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর নিজের নতুন চরিত্র ও সিরিজ নিয়ে কথা বলেন অনীত।‘হুঙ্কার: দ্য রোর’-এ ১৭ বছরের কিশোরী মীনু রাওয়াতের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মীনুর জীবনে ঘটে যায় ভয়াবহ এক ঘটনা। সেই অভিজ্ঞতা ঠিকভাবে বুঝে ওঠার আগেই তাকে সেটি নিয়ে কথা বলতে হয়।অনীত জানান, মীনুর বয়স তাঁর নিজের বয়সের কাছাকাছি হওয়ায় চরিত্রটি বুঝতে কিছুটা সুবিধা হয়েছে। তবে সিরিজের বিষয়বস্তু এতটাই সংবেদনশীল যে চরিত্রটির মানসিক অবস্থার পুরোটা উপলব্ধি করা সহজ ছিল না।

আড়ও পড়ুন,তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই

চিত্রনাট্য পড়তে পড়তে মীনুর মানসিক টানাপোড়েনের সঙ্গে নিজেকেও মিলিয়ে ফেলেছিলেন অনীত। অন্যের মতামতের চাপে একসময় নিজের সত্য নিয়েও প্রশ্ন জেগেছিল বলে জানান তিনি।তাঁর কাছে ‘হুঙ্কার’ শুধু একটি ঘটনার গল্প নয়। এটি এমন এক কিশোরীর গল্প, যে কঠিন পরিস্থিতির কারণে সময়ের আগেই বড় হয়ে উঠতে বাধ্য হয়।চরিত্রটির প্রস্তুতিতে অভিনয়ের কর্মশালাও গুরুত্বপূর্ণ ছিল। সেখানে ভয়, রাগ, অনিশ্চয়তা ও দৃঢ়তার মতো অনুভূতি নিয়ে কাজ করেছেন অনীত।সিরিজটির নির্বাহী প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত হন তিনি।হুঙ্কার: দ্য রোর’ আগামী ২৫ সেপ্টেম্বর জিওহটস্টারে মুক্তি পাবে। সাইয়ারা’র পর সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে অনীত পাড্ডার এই প্রত্যাবর্তন দর্শকদের কেমন প্রতিক্রিয়া তৈরি করে, এখন সেটিই দেখার অপেক্ষা।

বিষয় : চমক অনীত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সাইয়ারা’র পর অনীতের নতুন চমক

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
সাইয়ারা’র পর অনীতের নতুন চমক
0:00 0:00
1.0x