রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ছাত্রজীবনেই ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতির আহ্বান মামুনুলের

নেতৃত্বের প্রস্তুতির আহ্বান মামুনুলের

ছাত্র সংগঠনের প্রধান কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের মেধা জ্ঞান দক্ষতা ও যোগ্যতার বিকাশ ঘটানো। একটি আদর্শ ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ পড়ার টেবিলকেন্দ্রিক এবং মাঠে ময়দানে কার্যক্রম সর্বোচ্চ ১০ শতাংশ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিম আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে শুধু সংগঠন রাজনীতি ও আন্দোলনের জন্য পরিচিত করলে হবে না। শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা ও যোগ্যতা বিকাশের একটি বৃহৎ পরিসরের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সংগঠনটিকে গড়ে তুলতে হবে।তিনি বলেন, ভবিষ্যতে একজন শিক্ষার্থী যে দায়িত্ব পালন করতে চায় সেই দায়িত্বের মৌলিক যোগ্যতা তাকে ছাত্রজীবন থেকেই অর্জন করতে হবে। ছাত্রজীবন ও কর্মজীবনের সম্পর্ক অনেকটা মাতৃগর্ভ ও ভূমিষ্ঠ জীবনের মতো। কর্মজীবনে ভালো কিছু করতে হলে প্রয়োজনীয় মৌলিক যোগ্যতা ও দক্ষতা ছাত্রজীবনেই অর্জন করা জরুরি।সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রস্তুতি শিক্ষাজীবন থেকেই শুরু করার আহ্বান জানান তিনি।

আড়ও পড়ুন,পোশাক-ভাষায় আলেম হওয়া যায় না, জ্ঞান অর্জন করতে হয়

 ভবিষ্যতে যারা বৃহত্তর পরিসরে নেতৃত্ব দিতে চান তাদের ছাত্রজীবন থেকেই সমাজ রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে চিন্তা করার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন মামুনুল হক।তিনি আরও বলেন, জ্ঞান গবেষণা ও ইলমের মাধ্যমে জাতিকে পথ দেখানোর পাশাপাশি সেই পথে পরিচালিত করার জন্য যোগ্য রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন। সমাজ ও জাতিকে সঠিক গন্তব্যের দিকে পরিচালিত করতে রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই।মামুনুল হক বলেন, ছাত্র সংগঠন সাধারণ রাজনৈতিক সংগঠনের মতো শুধু মাঠমুখী হবে না। শিক্ষার্থীদের মেধা জ্ঞান ও যোগ্যতার বিকাশ এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনই হতে হবে ছাত্র সংগঠনের প্রধান লক্ষ্য।অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিষয় : আহ্বান ভবিষ্যৎ প্রস্তুতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রজীবনেই ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতির আহ্বান মামুনুলের

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x