শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
কিউবাকে ঘিরে মার্কিন সামরিক প্রস্তুতি

কিউবাকে ঘিরে মার্কিন সামরিক প্রস্তুতি

ক্যারিবীয় অঞ্চলের দেশ কিউবাকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রস্তুতির খবর সামনে এসেছে। মার্কিন সেনাবাহিনীর অভ্যন্তরীণ একটি বার্তা পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম CBS News।প্রতিবেদন অনুযায়ী, আগামী চার মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডকে সামরিক পুলিশ, চিকিৎসাকর্মী, প্রকৌশলী এবং অন্যান্য সহায়ক ইউনিট সরবরাহ করা সম্ভব কি না, তা যাচাই করছে মার্কিন সেনা রিজার্ভ সদর দপ্তর। এসব ইউনিটের সক্ষমতা ও সম্ভাব্য প্রাপ্যতা যাচাইয়ের জন্য অভ্যন্তরীণ নির্দেশনাও দেওয়া হয়েছে।সামরিক নথিতে সরাসরি কিউবার নাম উল্লেখ করা হয়নি। তবে CBS News-কে একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই প্রস্তুতি কিউবাকে কেন্দ্র করে চলমান সামরিক পরিকল্পনার অংশ। কর্মকর্তারা অবশ্য বলেছেন, কোনো ইউনিটকে এখন পর্যন্ত চূড়ান্তভাবে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে—এমন তথ্য নথিতে নেই।সম্ভাব্য প্রস্তুতির আওতায় রয়েছে রসদ ও সরবরাহ ব্যবস্থাপনার ইউনিট, প্রকৌশলী ব্যাটালিয়ন, জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচার সক্ষমতাসম্পন্ন মেডিকেল ইউনিট এবং নিরাপত্তা ও বন্দি ব্যবস্থাপনায় নিয়োজিত সামরিক পুলিশ। প্রয়োজন হলে এসব ইউনিট ৯০ থেকে ১২০ দিনের মধ্যে সরবরাহ করা সম্ভব কি না, সেটিই মূলত যাচাই করা হচ্ছে।আড়ও পড়ুন,তরঙ্গশক্তি মহড়ায় ভারতের মাটিতে মার্কিন ছয় এফ-৩৫তবে সামরিক পরিকল্পনার এই তথ্যকে সরাসরি কিউবায় অভিযান শুরুর সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। CBS News-এর পৃথক প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেছেন, এ ধরনের সক্ষমতা যাচাই সামরিক পরিকল্পনার একটি অংশ হতে পারে এবং এটি কোনো তাৎক্ষণিক অভিযান বা আগ্রাসনের আদেশের সমান নয়।এর আগে জুলাইতেও CBS News জানিয়েছিল, পেন্টাগনের কর্মকর্তারা কিউবাকে ঘিরে বিভিন্ন সামরিক বিকল্প পর্যালোচনা করেছিলেন। তখনও কর্মকর্তারা স্পষ্ট করেছিলেন, এসব আলোচনা কোনো অভিযান চূড়ান্ত হওয়ার প্রমাণ নয়।এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবার ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েছে। ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণেও ট্রাম্প কিউবা নিয়ে কঠোর অবস্থানের কথা জানান। ফলে সামরিক প্রস্তুতির এই খবরকে কেন্দ্র করে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।তবে বর্তমান তথ্য অনুযায়ী, কিউবায় মার্কিন সামরিক অভিযান বা সৈন্য মোতায়েনের কোনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।

ছাত্রজীবনেই ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতির আহ্বান মামুনুলের

ছাত্র সংগঠনের প্রধান কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের মেধা জ্ঞান দক্ষতা ও যোগ্যতার বিকাশ ঘটানো। একটি আদর্শ ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ পড়ার টেবিলকেন্দ্রিক এবং মাঠে ময়দানে কার্যক্রম সর্বোচ্চ ১০ শতাংশ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিম আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে শুধু সংগঠন রাজনীতি ও আন্দোলনের জন্য পরিচিত করলে হবে না। শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা ও যোগ্যতা বিকাশের একটি বৃহৎ পরিসরের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সংগঠনটিকে গড়ে তুলতে হবে।তিনি বলেন, ভবিষ্যতে একজন শিক্ষার্থী যে দায়িত্ব পালন করতে চায় সেই দায়িত্বের মৌলিক যোগ্যতা তাকে ছাত্রজীবন থেকেই অর্জন করতে হবে। ছাত্রজীবন ও কর্মজীবনের সম্পর্ক অনেকটা মাতৃগর্ভ ও ভূমিষ্ঠ জীবনের মতো। কর্মজীবনে ভালো কিছু করতে হলে প্রয়োজনীয় মৌলিক যোগ্যতা ও দক্ষতা ছাত্রজীবনেই অর্জন করা জরুরি।সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রস্তুতি শিক্ষাজীবন থেকেই শুরু করার আহ্বান জানান তিনি।আড়ও পড়ুন,পোশাক-ভাষায় আলেম হওয়া যায় না, জ্ঞান অর্জন করতে হয় ভবিষ্যতে যারা বৃহত্তর পরিসরে নেতৃত্ব দিতে চান তাদের ছাত্রজীবন থেকেই সমাজ রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে চিন্তা করার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন মামুনুল হক।তিনি আরও বলেন, জ্ঞান গবেষণা ও ইলমের মাধ্যমে জাতিকে পথ দেখানোর পাশাপাশি সেই পথে পরিচালিত করার জন্য যোগ্য রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন। সমাজ ও জাতিকে সঠিক গন্তব্যের দিকে পরিচালিত করতে রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই।মামুনুল হক বলেন, ছাত্র সংগঠন সাধারণ রাজনৈতিক সংগঠনের মতো শুধু মাঠমুখী হবে না। শিক্ষার্থীদের মেধা জ্ঞান ও যোগ্যতার বিকাশ এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনই হতে হবে ছাত্র সংগঠনের প্রধান লক্ষ্য।অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ছাত্রজীবনেই ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতির আহ্বান মামুনুলের