জন্মদিনে নিক জোনাস, আর বিশেষ দিনে স্ত্রী প্রিয়াঙ্কার ভালোবাসায় ভরা শুভেচ্ছা।সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে প্রিয়াঙ্কা নিককে এমন একজন মানুষ হিসেবে তুলে ধরেছেন, যিনি প্রতিদিন তাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেন।একটি ছবিতে দেখা যায়, নিকের গালে ভালোবাসার চুমু দিচ্ছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি ছিল গলফ থিমে আয়োজিত জন্মদিন উদযাপনের নানা মুহূর্ত।তবে সবকিছু ছাপিয়ে ভক্তদের মন জয় করেছে বাবা-মেয়ের একটি ভিডিও।নিকের পিয়ানো বাজানোর দৃশ্য / মালতির নাচের দৃশ্য / জন্মদিনের আয়োজন / প্রিয়াঙ্কা-নিকের ছবি।ভিডিওতে দেখা যায়, গ্র্যান্ড পিয়ানোর সামনে বসে রিহানার জনপ্রিয় গান ‘ডায়মন্ডস’ বাজাচ্ছেন নিক জোনাস। আর পাশেই গোলাপি রঙের পোশাকে ছোট্ট মালতি বাবার সুরের সঙ্গে নাচছে ও গান গাইছে।বাবা-মেয়ের এই স্বতঃস্ফূর্ত মুহূর্ত মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে।ছবি ও ভিডিওর সঙ্গে আবেগঘন বার্তায় প্রিয়াঙ্কা লেখেন—শুভ জন্মদিন সেই মানুষটিকে, যিনি প্রতিদিন তাদের সব স্বপ্ন সত্যি করেন। নিককে উদ্দেশ করে ভালোবাসার কথাও জানান তিনি।২০১৮ সালে সম্পর্কের পর একই বছর ডিসেম্বরেই বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক।
আড়ও পড়ুন,ঢাকার আকাশে মেঘ-বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা
ভারতীয় ঐতিহ্য এবং খ্রিস্টান রীতিতে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।এর কয়েক বছর পর, ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের পরিবারে আসে কন্যাসন্তান মালতি মেরি।মালতির জন্মের পর প্রাথমিক সময়ে তাকে দীর্ঘদিন নিবিড় চিকিৎসা পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। পরবর্তীতে সেই সময়কে নিক অত্যন্ত কঠিন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।আর প্রিয়াঙ্কার কাছে, জীবনের নানা অর্জনের পাশাপাশি মেয়ে মালতিই যে সবচেয়ে বড় আনন্দ—বিভিন্ন সময়ে তার কথায় উঠে এসেছে সেই আবেগ।নিকের জন্মদিনের এবারের আয়োজনেও তাই আলোচনার কেন্দ্রে তারকা দম্পতির গ্ল্যামার নয়; বরং বাবা-মেয়ের ছোট্ট, ভালোবাসায় ভরা মুহূর্ত।
মতামত