দুই থেকে তিন হলেন টলিউডের তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়।রোববার সকালে প্রথমবারের মতো মা হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে জন্ম নেয় তাদের পুত্রসন্তান।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ও সদ্যোজাত—দুজনেই ভালো আছেন।সন্তান জন্মের সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যৌথভাবে জানিয়েছেন সোহিনী ও শোভন।সেখানে তারা লিখেছেন—‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’ছোট্ট এই বার্তার মধ্যেই নতুন অতিথিকে ঘিরে তাদের আনন্দ ও উচ্ছ্বাসের কথা জানিয়েছেন তারকা দম্পতি।অভিনেত্রী সোহিনী সরকার টলিউডের পরিচিত মুখ।
আড়ও পড়ুন,অপ্রতীমের মৃত্যুতে শোকাহত শোবিজ তারকারা
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি—মা হওয়ার মধ্য দিয়ে।আর শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাদের সংসারে এলো প্রথম সন্তান।সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পর শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা জানাচ্ছেন অভিনন্দন।দীর্ঘ অভিনয়জীবনের নানা ব্যস্ততার পর এবার সোহিনী-শোভনের জীবনের সবচেয়ে বড় নতুন চরিত্র—বাবা ও মা।নতুন অতিথিকে ঘিরে তাদের সংসারে এখন আনন্দের আবহ।সোহিনী ও শোভনের জীবনের এই নতুন অধ্যায় আরও আনন্দময় হয়ে উঠুক—শুভকামনা রইল নবজাতক ও তার মা-বাবার জন্য।
মতামত